কালাইয়ে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
সজিবুল ইসলাম পাভেল, কালাই (জয়পুরহাট) প্রতিনিধি:
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ‘নজরুল বর্ষ ২০২৬’ উদযাপন উপলক্ষে জয়পুরহাটের কালাইয়ে উপজেলা পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) সকাল ১০টায় কালাই উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম, কালাই উপজেলা কৃষি কর্মকর্তা হারুনূর রশিদ,উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শরীফ হোসেন,কালাই সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ নাজিম উদ্দীনসহ উপজেলা প্রসাশনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কালাই উপজেলা পরিষদের সিএ এস এম শওকত।
প্রধান অতিথি কালাই উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) ফয়সাল আহমেদ তার বক্তব্যে বলেন, নতুন প্রজন্মের কাছে কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য ও আদর্শ তুলে ধরা, এবং শিক্ষার্থীদের সাংস্কৃতিক প্রতিভা বিকাশের উদ্দেশ্যেই এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। মূল উদ্দেশ্যই হচ্ছে নজরুলের চেতনা সবার মাঝে ছড়িয়ে দেওয়া।
আয়োজিত এ প্রতিযোগিতায় উপজেলার সকল প্রাথমিক ও কিন্ডারগার্টেন স্কুল, কারিগরি ও মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা( এবতেদায়ী,দাখিল, কামীল,ফাযিল) কলেজ( উচ্চ মাধ্যমিক ও সমমান, স্নাতক, স্নাতকোত্তর)
পড়ে সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে শিক্ষার্থীরা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও মানবতাবাদী চেতনাকে তুলে ধরেন।
কালাইয়ে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও
কালাইয়ে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন..
ছবি: সংগৃহীত
****
Keine Kommentare gefunden