শেরপুরে নতুন এসিল্যান্ড আব্দুল্লাহ আল মামুনের যোগদান | আই নিউজ বিডি

শেরপুর

শেরপুরে নতুন এসিল্যান্ড আব্দুল্লাহ আল মামুনের যোগদান

****
Eidok-এ শেয়ার
শেরপুরে নতুন এসিল্যান্ড আব্দুল্লাহ আল মামুনের যোগদান
ছবি: সংগৃহীত

শেরপুরে নতুন এসিল্যান্ড আব্দুল্লাহ আল মামুনের যোগদান

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শেরপুর উপজেলায় নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন আব্দুল্লাহ আল মামুন। রোববার (৩০ আগস্ট) সকালে তিনি উপজেলা ভূমি কার্যালয়ে যোগ দিয়ে দায়িত্ব গ্রহণ করেন।
নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদানের সময় ভূমি কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা তাঁকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান।
এ সময় উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা ভূমি কার্যালয়ের কানুনগো মো. ইকবাল হোসেন, অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক মো. রফিকুল ইসলাম ও মোছা. নুরজাহান বেগম, নাজির কাম-ক্যাশিয়ার মো. রাকিবুল ইসলাম, ক্রেডিট চেকিং কাম-সায়রাত সহকারী মো. মামুনূর রহমান, কম্পিউটার অপারেটর মো. সাজেদুর রহমান সৈকত ও কামরুল ইসলামসহ কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী।
এর আগে আব্দুল্লাহ আল মামুন বগুড়ার ধুনট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেছেন। বদলির আদেশে তিনি শেরপুরে যোগদান করে নতুন দায়িত্ব গ্রহণ করলেন।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

মাস্টার গ্রেপ্তারের প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ: ভোগান্তিতে দেড়শ যানবাহন জেলার খবর মাস্টার গ্রেপ্তারের প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ: ভোগান্তিতে দেড়শ যানবাহন 56 ভিউ সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি নাকি পেশার অপব্যবহার? ক্ষোভ ও উত্তাল প্রতিক্রিয়া জেলার খবর সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি নাকি পেশার অপব্যবহার? ক্ষোভ ও উত্তাল প্রতিক্রিয়া 59 ভিউ সদরপুরে  বহু বিবাহ কান্ডে  ডাচ্‌-বাংলা ব্যাংকের এজেন্ট উধাও, দুশ্চিন্তায় গ্রাহক জেলার খবর সদরপুরে বহু বিবাহ কান্ডে ডাচ্‌-বাংলা ব্যাংকের এজেন্ট উধাও, দুশ্চিন্তায় গ্রাহক 304 ভিউ উল্লাপাড়ায় যুবলীগ নেতা লুলুসহ পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫ জেলার খবর উল্লাপাড়ায় যুবলীগ নেতা লুলুসহ পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫ 58 ভিউ ময়মনসিংহে কিশোরগঞ্জ জেলা সমিতির নতুন কার্যালয় উদ্বোধন জেলার খবর ময়মনসিংহে কিশোরগঞ্জ জেলা সমিতির নতুন কার্যালয় উদ্বোধন 49 ভিউ মিরসরাইয়ে উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল ১২৫ প্রতিষ্ঠানের ৯ শতাধিক শিক্ষার্থী জেলার খবর মিরসরাইয়ে উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল ১২৫ প্রতিষ্ঠানের ৯ শতাধিক শিক্ষার্থী 70 ভিউ পরীক্ষা শুরুর ১০ মিনিট আগে কালাই ডিগ্রী কলেজের নিয়োগ পরীক্ষা স্থগিত জেলার খবর পরীক্ষা শুরুর ১০ মিনিট আগে কালাই ডিগ্রী কলেজের নিয়োগ পরীক্ষা স্থগিত 76 ভিউ