কচুয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীর প্রস্তুতি সভা অনুষ্ঠিত।।
শাহাদাত হোসেন মুন্সী, কচুয়া (চাঁদপুর) সংবাদদাতা: আগামী ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চাঁদপুরের কচুয়া উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০ আগস্ট) বিকেলে কচুয়া বাজার উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এই আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় 'প্রধান অতিথি' হিসেবে বক্তব্য রাখেন 'কচুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ এলাহী সুবাস'। 'সভাপতিত্ব' করেন 'কচুয়া পৌর বিএনপির সভাপতি মোঃ বিল্লাল হোসেন মজুমদার'। সঞ্চালনা' করেন 'কচুয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক সেলিম পাটোয়ারী'। বিশেষ অতিথি' হিসেবে বক্তব্য রাখেন, 'কচুয়া বাজার পরিচালনা কমিটির সভাপতি তরিকুল ইসলাম। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি 'অ্যাড. আবুল কালাম আজাদ, সাবেক সাধারণ সম্পাদক 'মো. নাসির উদ্দিন মিলন, পৌর বিএনপির সভাপতি 'আলহাজ্ব মো. জসিম উদ্দিন', বর্তমান সাধারণ সম্পাদক 'মো. আব্দুল মান্নান', উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ', যুগ্ম সাধারণ সম্পাদক 'মো. দেলোয়ার হোসেন', প্রচার সম্পাদক 'মো. শাহ আলম, দপ্তর সম্পাদক 'মো. কামাল হোসেন', উপজেলা যুবদলের সভাপতি 'মো. জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক 'মো. সেলিম,' উপজেলা ছাত্রদলের সভাপতি 'মো. রিপন' ও সাধারণ সম্পাদক 'মো. রাসেল' সহ উপজেলা, পৌর, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ। বক্তারা বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠায় দলের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সভায় আগামী ১ সেপ্টেম্বর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে পালনের বিষয়ে বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়। নেতৃবৃন্দ ১ সেপ্টেম্বর সকল কর্মসূচিতে দলীয় শৃঙ্খলা বজায় রাখা, ব্যানার-পোস্টার ও র্যালিতে কোনো বিশৃঙ্খলা না করার আহ্বান জানান।
কচুয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীর প্রস্তুতি সভা অনুষ্ঠিত।।.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও
কচুয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীর প্রস্তুতি সভা অনুষ্ঠিত।।..
ছবি: সংগৃহীত
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠায় দলের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সভায় আগামী ১ সেপ্টেম..
Tidak ada komentar yang ditemukan