আমিনবাজার ২০ শয্যা হাসপাতালের সামনে ময়লার স্তুপ, বনজঙ্গলে ঢেকেছে প্রবেশপথ.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

আমিনবাজার ২০ শয্যা হাসপাতালের সামনে ময়লার স্তুপ, বনজঙ্গলে ঢেকেছে প্রবেশপথ..

Alamin hosen suvo avatar   
Alamin hosen suvo
আমিনবাজার ২০ শয্যা হাসপাতালের সামনে ময়লার স্তুপ, বনজঙ্গলে ঢেকেছে প্রবেশপথ..
আমিনবাজার ২০ শয্যা হাসপাতালের সামনে ময়লার স্তুপ, বনজঙ্গলে ঢেকেছে প্রবেশপথ..
ছবি: সংগৃহীত

আমিনবাজার ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালের সামনে দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লার স্তুপ ও বনজঙ্গলে তৈরি হয়েছে অস্বাস্থ্যকর পরিবেশ। প্রতিদিন দুই শতাধিক রোগী আউটডোরে চিকিৎসা নিতে এলেও হাসপাতালের প্রবেশমুখের এমন ..

ঢাকার সাভারের আমিনবাজার ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালের সামনে জমে থাকা ময়লার স্তুপ ও বনজঙ্গলে তৈরি হয়েছে অস্বাস্থ্যকর পরিবেশ। হাসপাতালের মূল ফটকের আশপাশের এমন বেহাল চিত্র দেখে সহজেই বোঝার উপায় নেই এটি একটি সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান। প্রতিদিন দুই শতাধিকের বেশি রোগী চিকিৎসা নিতে হাসপাতালে এলেও প্রবেশমুখের নোংরা পরিবেশ নিয়ে উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন রোগী, স্বজন এবং স্থানীয় বাসিন্দারা।
জানা যায়, দীর্ঘদিন হাসপাতালে বিভিন্ন ধরনের চিকিৎসাসেবা সীমিত বা বন্ধ থাকলেও আউটডোর বিভাগ নিয়মিতভাবে খোলা রয়েছে। বর্তমানে হাসপাতালের কিছু সেবার মান উন্নয়নের পাশাপাশি রোগীর সংখ্যাও বাড়ছে। তবে হাসপাতালের সামনে ময়লা-আবর্জনার স্তূপ এবং চারপাশে গজিয়ে ওঠা বনজঙ্গল স্বাস্থ্যসেবা নিতে আসা মানুষের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
চিকিৎসা নিতে আসা রোগীদের সঙ্গে কথা বলে জানা যায়, একটি হাসপাতালের সামনে এমন পরিবেশ কখনোই কাম্য নয়। তাদের অভিযোগ, হাসপাতালের সামনে জমে থাকা ময়লা থেকে দুর্গন্ধ ছড়ায়। এতে মশা-মাছির উপদ্রব বাড়ার পাশাপাশি বিভিন্ন রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কাও রয়েছে।
স্থানীয়দের প্রশ্ন, কোথা থেকে নিয়মিত এই ময়লা এসে জমছে এবং কেন হাসপাতালের সামনের বনজঙ্গল পরিষ্কার করা হচ্ছে না—সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। হাসপাতালের সংশ্লিষ্ট স্টাফদের সঙ্গে যোগাযোগ করেও এ বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য মেলেনি বলে জানা গেছে।
বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে জানানো হলে তিনি দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। তবে অভিযোগ রয়েছে, বিষয়টি জানানোর এক মাস পার হলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো সমাধান হয়নি।
স্থানীয় বাসিন্দারা বলেন, হাসপাতালের সামনে তারা এমন ময়লা-আবর্জনার দৃশ্য দেখতে চান না। একটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের পরিবেশ হওয়া উচিত পরিষ্কার-পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন। হাসপাতালের সামনের জায়গাটি পরিষ্কার করে সুন্দরভাবে সাজানো হলে তা একদিকে রোগী ও দর্শনার্থীদের জন্য স্বস্তিদায়ক হবে, অন্যদিকে প্রতিষ্ঠানের ভাবমূর্তিও বৃদ্ধি পাবে।
তাদের দাবি, জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে দ্রুত হাসপাতালের সামনের ময়লার স্তুপ অপসারণ, বনজঙ্গল পরিষ্কার এবং এলাকাটি নিয়মিত পরিচ্ছন্ন রাখার ব্যবস্থা করতে হবে।
স্থানীয়দের এখন একটাই প্রত্যাশা—দ্রুত পদক্ষেপ নিয়ে আমিনবাজার ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালের সামনে একটি পরিষ্কার, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করা হোক।

Ingen kommentarer fundet


News Card Generator