ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৪০ কিলোমিটার তীব্র যানজট, চরম ভোগান্তিতে… | আই নিউজ বিডি

ঢাকা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৪০ কিলোমিটার তীব্র যানজট, চরম ভোগান্তিতে যাত্রী-চালক

:ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেনে সংস্কারকাজকে কেন্দ্র করে প্রায় ৩০ ঘণ্টা ধরে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। শনিবার (২৯ আগস্ট) বেলা ৩টা পর্যন্ত যানজট নারায়ণগঞ্জের সোনারগাঁ থেকে কুমিল্লার দাউদকান্দি ..
Eidok-এ শেয়ার
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৪০ কিলোমিটার তীব্র যানজট, চরম ভোগান্তিতে যাত্রী-চালক
ছবি: সংগৃহীত

 

শুক্রবার (২৮ আগস্ট) সকাল ৮টার দিকে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার আশরিয়ারচরে ঢাকাগামী লেনে একটি সেতুর সংস্কারকাজ শুরু হয়। সংস্কারকাজের কারণে কিছু সময় যানবাহন চলাচল বন্ধ থাকায় মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। পরে যানজট ক্রমে দীর্ঘ হতে থাকে।

দাউদকান্দি হাইওয়ে থানার উপপরিদর্শক মো. রবিউল ইসলাম জানান, মেঘনা সেতু পার হয়ে সোনারগাঁ এলাকায় সংস্কারকাজ শুরু হওয়ার পর ঢাকাগামী লেনে যান চলাচলে বিঘ্ন ঘটে। এর প্রভাবে যানজট একপর্যায়ে কুমিল্লা সেনানিবাস পর্যন্ত প্রায় ৬০ থেকে ৭০ কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়েছিল। শনিবার বেলা ৩টা পর্যন্ত এর রেশ ছিল।

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোহাম্মদ শামীম বলেন, ঢাকাগামী লেনে সংস্কারকাজ শুরুর কারণেই মূলত এই যানজটের সৃষ্টি হয়েছে। যানজট এখনো রয়েছে। প্রচণ্ড গরমের মধ্যে যাত্রী ও চালকদের দুর্ভোগ কমাতে হাইওয়ে পুলিশ দায়িত্ব পালন করছে।

দীর্ঘ সময় যানজটে আটকে থেকে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। প্রচণ্ড গরমে বাস ও অন্যান্য যানবাহনের ভেতরে ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকতে হচ্ছে তাদের।

ঢাকাগামী এক বাসের যাত্রী আরিফুল ইসলাম জানান, তিনি শুক্রবার সকাল ৬টায় ফেনী থেকে ঢাকার উদ্দেশে রওনা দেন। স্বাভাবিক সময়ে প্রায় তিন ঘণ্টায় ঢাকায় পৌঁছানোর কথা থাকলেও প্রায় পৌনে সাত ঘণ্টা পরও তিনি দাউদকান্দিতে যানজটে আটকা ছিলেন।

এদিকে দীর্ঘ সময় যানজটে আটকে থাকার কারণে গত রাতে হৃদ্‌রোগে আক্রান্ত এক রোগীর মৃত্যুর ঘটনাও ঘটেছে বলে জানা গেছে।

সংস্কারকাজের কারণে সৃষ্ট এই দীর্ঘ যানজটে মহাসড়কে চলাচলকারী হাজারো যাত্রী ও চালক চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন।

Komentar 0

Tidak ada komentar yang ditemukan

Artikel Terkait

নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ Lainnya নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 38 Views সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল Lainnya সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 93 Views সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় Lainnya সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 111 Views শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন Lainnya শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 81 Views গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন Lainnya গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 112 Views ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন Lainnya ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন 119 Views সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন Lainnya সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন 106 Views