বিশ্বখ্যাত প্রযুক্তি ব্র্যান্ড টেকনো (TECNO) বাংলাদেশের জাতীয় ফুটবল দলের তারকা হামজা চৌধুরীকে বাংলাদেশে তাদের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করেছে প্রতিষ্ঠানটির মূল দর্শন 'স্টপ অ্যাট নাথিং'-এর আওতায় প্রযুক্তি, ফুটবল এবং অদম্য উচ্চাকাঙ্ক্ষাকে একসূত্রে গাঁথতেই এই যৌথ উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়েছে
পেশাদার ফুটবলে নিজস্ব পারফরম্যান্স এবং লাল-সবুজের প্রতিনিধিত্ব করার দৃঢ় অঙ্গীকারের মাধ্যমে হামজা চৌধুরী বাংলাদেশি ফুটবলের অন্যতম জনপ্রিয় ও অনুপ্রেরণাদায়ক ব্যক্তিত্বে পরিণত হয়েছেন তরুণ প্রজন্মের সঙ্গে তাঁর গভীর সংযোগ এবং এগিয়ে যাওয়ার মানসিকতা টেকনোর ব্র্যান্ড ভাবমূর্তির সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ এছাড়া, টেকনো 'টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ ২০২৬'-এর টাইটেল স্পন্সর হিসেবে যুক্ত থাকায় ফুটবলপ্রেমীদের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করার পরিকল্পনা রয়েছে ব্র্যান্ডটির
এ চুক্তি প্রসঙ্গে টেকনো বাংলাদেশের অঙ্গপ্রতিষ্ঠান ইসমার্টু টেকনোলজি বিডি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেজওয়ানুল হক বলেন, হামজা চৌধুরী উচ্চাকাঙ্ক্ষা, সংকল্প এবং প্রতিনিয়ত সামনে এগিয়ে যাওয়ার সাহসের প্রতীক, যা টেকনোর ব্র্যান্ড দর্শনের সঙ্গে গভীরভাবে মিলে যায় ফুটবল ও প্রযুক্তির এই মেলবন্ধনের মাধ্যমে তাঁরা দেশজুড়ে ভক্তদের জন্য নতুন ও আকর্ষণীয় অভিজ্ঞতা উপহার দিতে চান
এই অংশীদারিত্বের অধীনে হামজাকে টেকনোর আসন্ন বিভিন্ন ব্র্যান্ড ও প্রোডাক্ট ক্যাম্পেইনে দেখা যাবে, যার মধ্যে বিশেষভাগে অন্তর্ভুক্ত রয়েছে ক্যামন (CAMON) সিরিজ এআই-চালিত স্মার্টফোন ও অত্যাধুনিক ইমেজিং প্রযুক্তির প্রচারের পাশাপাশি ফুটবলভিত্তিক নানা ডিজিটাল কনটেন্ট ও ইভেন্টে তিনি যুক্ত থাকবেন ব্র্যান্ডটির সঙ্গে যুক্ত হয়ে উচ্ছ্বাস প্রকাশ করে হামজা চৌধুরী জানান, ভক্তদের ভালোবাসায় তিনি অভিভূত এবং টেকনোর সঙ্গে একসঙ্গে কাজ করে ফুটবলপ্রেমীদের জন্য স্মরণীয় কিছু তৈরি করতে তিনি মুখিয়ে আছেন