মাধবপুরে বিপুল পরিমাণ মাদকসহ নারী গ্রেপ্তার | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

মাধবপুরে বিপুল পরিমাণ মাদকসহ নারী গ্রেপ্তার

Nahid Hasan avatar   
Nahid Hasan
মাধবপুরে বিপুল পরিমাণ মাদকসহ নারী গ্রেপ্তার
মাধবপুরে বিপুল পরিমাণ মাদকসহ নারী গ্রেপ্তার
ছবি: সংগৃহীত
****


মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুরে র‍্যাব-৯ এর অভিযানে ৩৬১ বোতল এসকাফ সিরাপ, ৬ কেজি গাঁজা ও এক বোতল বিদেশি মদসহ ফাতেমা বেগম (২৫) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার এক সহযোগী পালিয়ে গেছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত ৩টা ১৫ মিনিটের দিকে উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের রসুলপুর এলাকার একটি বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় র‍্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল।
র‍্যাব জানায়, অভিযানের সময় দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে ফাতেমা বেগমকে আটক করা হয়। পরে তার দেখানো মতে বসতঘরের খাটের নিচে থাকা দুটি পাটের বস্তা থেকে এসব মাদক উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত ফাতেমা বেগম রসুলপুর গ্রামের আবুল কাশেমের মেয়ে ও বাবুল মিয়ার স্ত্রী। জিজ্ঞাসাবাদে তিনি ও তার পলাতক সহযোগী সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিলেন বলে জানায় র‍্যাব।
র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গ্রেপ্তারকৃত নারী ও পলাতক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে গ্রেপ্তারকৃত নারী ও জব্দকৃত আলামত মাধবপুর থানায় হস্তান্তর করা হয়।
মাদকের বিরুদ্ধে র‍্যাব-৯ এর অভিযান অব্যাহত থাকবে।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator