বগুড়ায় যাত্রীবাহী বাস উল্টে চারজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ফ্লাইওভারে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে কুড়িগ্রামগামী হানিফ এন্টারপ্রাইজের বাসটি ফ্লাইওভার থেকে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে চার যাত্রী আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। আহতদের মধ্যে দুজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালায়।
برنامه «Eye News BD»
نظرات 0