দোহারে শিক্ষার পরিবেশ ও শিক্ষক উপস্থিতিতে ইউএনও’র কড়া নজর

ঢাকার দোহার উপজেলায় শিক্ষার সার্বিক মান উন্নয়ন ও শিক্ষাঙ্গনের পরিবেশ সুসংহত করার লক্ষ্যে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাঈদুল ইসলাম। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকা..
اشتراک‌گذاری در Eidok
দোহারে শিক্ষার পরিবেশ ও শিক্ষক উপস্থিতিতে ইউএনও’র কড়া নজর
عکس: گردآوری‌شده

শহীদুল ইসলাম শরীফ, স্টাফ রিপোর্টার 

 

ঢাকার দোহার উপজেলায় শিক্ষার সার্বিক মান উন্নয়ন ও শিক্ষাঙ্গনের পরিবেশ সুসংহত করার লক্ষ্যে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাঈদুল ইসলাম। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে তিনি উপজেলার সুন্দরীপাড়া উচ্চ বিদ্যালয় এবং শিলাকোটা সরকারি প্রাথমিক বিদ্যালয় সরজমিনে পরিদর্শন করেন।
পরিদর্শনকালে ইউএনও বিভিন্ন শ্রেণিকক্ষে প্রবেশ করে পাঠদান কার্যক্রম প্রত্যক্ষ করেন এবং কোমলমতি শিক্ষার্থীদের সঙ্গে খোলামেলা কথা বলেন। এ সময় তিনি শিক্ষকদের যথাসময়ে শ্রেণিকক্ষে উপস্থিতি নিশ্চিতকরণ, শিক্ষার পরিবেশ রক্ষা এবং অভিভাবকদের সঙ্গে নিয়মিত মতবিনিময় সভা আয়োজনের ওপর তাগিদ দেন।
বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের অধিকারের বিষয়টি তুলে ধরে মো. মাঈদুল ইসলাম বলেন, “প্রতিটি বিশেষ চাহিদাসম্পন্ন শিশুর শিক্ষার এবং সমাজে সবার স্নেহে বেড়ে ওঠার পূর্ণ অধিকার রয়েছে। বিদ্যালয়ের পরিবেশ হওয়া উচিত মায়ের স্নেহের মতো কোমল এবং বাবার ছায়ার মতো নির্মল। কোমলমতি শিক্ষার্থীদের আদর, যত্ন ও ভালোবাসা দিয়ে পাঠদান করা সম্ভব হলেই তারা প্রকৃত জ্ঞানার্জন করতে পারবে।”
শিক্ষার্থী ঝরে পড়া রোধ এবং মাঠপর্যায়ে শিক্ষার বাস্তব চিত্র তুলে ধরে তিনি আরও জানান, শিক্ষার মান বজায় রাখতে এবং সঠিক শিক্ষাদান নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের এই পরিদর্শন কার্যক্রম নিয়মিত অব্যাহত থাকবে।
পরিদর্শনকালে সংশ্লিষ্ট বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

نظرات 0

نظری یافت نشد

مقالات مرتبط

নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা دیگر নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা 50 Views নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ دیگر নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 75 Views সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল دیگر সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 114 Views সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় دیگر সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 119 Views শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন دیگر শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 86 Views গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন دیگر গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 126 Views ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন دیگر ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন 124 Views