দোহারে শিক্ষার পরিবেশ ও শিক্ষক উপস্থিতিতে ইউএনও’র কড়া নজর.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

দোহারে শিক্ষার পরিবেশ ও শিক্ষক উপস্থিতিতে ইউএনও’র কড়া নজর..

Shahidul islam Sharif avatar   
Shahidul islam Sharif
দোহারে শিক্ষার পরিবেশ ও শিক্ষক উপস্থিতিতে ইউএনও’র কড়া নজর..
দোহারে শিক্ষার পরিবেশ ও শিক্ষক উপস্থিতিতে ইউএনও’র কড়া নজর..
ছবি: সংগৃহীত

ঢাকার দোহার উপজেলায় শিক্ষার সার্বিক মান উন্নয়ন ও শিক্ষাঙ্গনের পরিবেশ সুসংহত করার লক্ষ্যে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাঈদুল ইসলাম। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকা..

শহীদুল ইসলাম শরীফ, স্টাফ রিপোর্টার 

 

ঢাকার দোহার উপজেলায় শিক্ষার সার্বিক মান উন্নয়ন ও শিক্ষাঙ্গনের পরিবেশ সুসংহত করার লক্ষ্যে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাঈদুল ইসলাম। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে তিনি উপজেলার সুন্দরীপাড়া উচ্চ বিদ্যালয় এবং শিলাকোটা সরকারি প্রাথমিক বিদ্যালয় সরজমিনে পরিদর্শন করেন।
পরিদর্শনকালে ইউএনও বিভিন্ন শ্রেণিকক্ষে প্রবেশ করে পাঠদান কার্যক্রম প্রত্যক্ষ করেন এবং কোমলমতি শিক্ষার্থীদের সঙ্গে খোলামেলা কথা বলেন। এ সময় তিনি শিক্ষকদের যথাসময়ে শ্রেণিকক্ষে উপস্থিতি নিশ্চিতকরণ, শিক্ষার পরিবেশ রক্ষা এবং অভিভাবকদের সঙ্গে নিয়মিত মতবিনিময় সভা আয়োজনের ওপর তাগিদ দেন।
বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের অধিকারের বিষয়টি তুলে ধরে মো. মাঈদুল ইসলাম বলেন, “প্রতিটি বিশেষ চাহিদাসম্পন্ন শিশুর শিক্ষার এবং সমাজে সবার স্নেহে বেড়ে ওঠার পূর্ণ অধিকার রয়েছে। বিদ্যালয়ের পরিবেশ হওয়া উচিত মায়ের স্নেহের মতো কোমল এবং বাবার ছায়ার মতো নির্মল। কোমলমতি শিক্ষার্থীদের আদর, যত্ন ও ভালোবাসা দিয়ে পাঠদান করা সম্ভব হলেই তারা প্রকৃত জ্ঞানার্জন করতে পারবে।”
শিক্ষার্থী ঝরে পড়া রোধ এবং মাঠপর্যায়ে শিক্ষার বাস্তব চিত্র তুলে ধরে তিনি আরও জানান, শিক্ষার মান বজায় রাখতে এবং সঠিক শিক্ষাদান নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের এই পরিদর্শন কার্যক্রম নিয়মিত অব্যাহত থাকবে।
পরিদর্শনকালে সংশ্লিষ্ট বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator