আমতলী উপজেলার দঃ তক্তাবুনিয়া গুচ্ছগ্রাম সংলগ্ন কালভার্টের মাটির রাস্তার অবস্থা অত্যন্ত ভয়াবহ হয়ে পড়েছে। রাস্তার বেহাল অবস্থার কারণে যানবাহন চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীকে। এরই মধ্যে রাস্তার কাদামাটি ও উঁচু-নিচু অংশে একটি হামজা আটকে যাওয়ার ঘটনায় পরিস্থিতির চিত্র আরও স্পষ্ট হয়েছে।
সরেজমিনে দেখা যায়, কালভার্ট সংলগ্ন রাস্তাটির বিভিন্ন অংশে বড় বড় মাটির স্তূপ ও ইটের খোয়া ছড়িয়ে রয়েছে। রাস্তার কোথাও গভীর কাদা, আবার কোথাও মাটি ও নির্মাণসামগ্রী ফেলে চলাচলের পথ সংকুচিত করা হয়েছে। ফলে সাধারণ মানুষ ও যানবাহনকে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে।
স্থানীয়রা জানান, রাস্তার এমন অবস্থার কারণে প্রায়ই যানবাহন আটকে যায়। বিশেষ করে বৃষ্টি হলে দুর্ভোগ আরও বেড়ে যায়। শিক্ষার্থী, কৃষক, নারী, শিশু ও সাধারণ পথচারীদের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, কালভার্ট নির্মাণ ও রাস্তার কাজ চললেও রাস্তা চলাচলের উপযোগী রাখার বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে না। দ্রুত মাটি ও নির্মাণসামগ্রী সরিয়ে রাস্তা সংস্কার করে যানবাহন চলাচলের উপযোগী করার দাবি জানিয়েছেন তারা।
এলাকাবাসীর দাবি, দঃ তক্তাবুনিয়া গুচ্ছগ্রাম সংলগ্ন এই গুরুত্বপূর্ণ সড়কটি দ্রুত সংস্কার ও যথাযথভাবে নির্মাণ করা হলে দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি পাবেন তারা।
দঃ তক্তাবুনিয়া গুচ্ছগ্রাম সংলগ্ন কালভার্টের রাস্তার বেহাল দশা, রাস্তায় আটকে গেল হামজা .. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও
দঃ তক্তাবুনিয়া গুচ্ছগ্রাম সংলগ্ন কালভার্টের রাস্তার বেহাল দশা, রাস্তায় আটকে গেল হামজা ..
ছবি: সংগৃহীত
Aucun commentaire trouvé