সিংড়ায় নিখোঁজের একদিন পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার, হাত-মুখ বাঁধা | আই নিউজ বিডি

সিংড়ায় নিখোঁজের একদিন পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার, হাত-মুখ বাঁধা

নাটোরের সিংড়ায় নিখোঁজ হওয়ার একদিন পর আনোয়ার হোসেন (২৯) নামে এক ইজিবাইক চালকের হাত-মুখ বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।..
I-share sa Eidok
সিংড়ায় নিখোঁজের একদিন পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার, হাত-মুখ বাঁধা
Larawan: kuha mula sa arkibo

 

বায়েজীদ ইসলাম জয় 
সিংড়া (নাটোর) প্রতিনিধি:
নাটোরের সিংড়ায় নিখোঁজ হওয়ার একদিন পর আনোয়ার হোসেন (২৯) নামে এক ইজিবাইক চালকের হাত-মুখ বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৪ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ১২ নম্বর রামানন্দ খাজুরা ইউনিয়নের ভোগা এলাকার ‘পানাগাড়ি’ নামক স্থানে একটি পুকুরপাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আনোয়ার হোসেন সিংড়া উপজেলার শেরকোল ইউনিয়নের শেরকোল কান্দিপাড়া গ্রামের গেদু মণ্ডলের ছেলে। তিনি পেশায় ইজিবাইক চালক ছিলেন।
পরিবার ও স্থানীয়দের সূত্রে জানা যায়, রোববার প্রতিদিনের মতো ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হন আনোয়ার। কিন্তু রাতে আর বাড়িতে ফেরেননি। এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।
সোমবার বিকেলে পানাগাড়ি এলাকায় স্থানীয়রা একটি পুকুরপাড়ে আমগাছের নিচে হাত ও মুখ বাঁধা অবস্থায় একটি মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে খবর দেওয়া হলে সিংড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
নিহতের স্বজনদের অভিযোগ, আনোয়ারকে হত্যা করে তার ইজিবাইক ও সঙ্গে থাকা দুটি মোবাইল ফোন নিয়ে গেছে দুর্বৃত্তরা।
সিংড়া থানা পুলিশ জানিয়েছে, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Mga komento 0

Walang nakitang komento