সিংড়ায় নিখোঁজের একদিন পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার, হাত-মুখ বাঁধা | আই নিউজ বিডি

সিংড়ায় নিখোঁজের একদিন পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার, হাত-মুখ বাঁধা

নাটোরের সিংড়ায় নিখোঁজ হওয়ার একদিন পর আনোয়ার হোসেন (২৯) নামে এক ইজিবাইক চালকের হাত-মুখ বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।..
Eidok-এ শেয়ার
সিংড়ায় নিখোঁজের একদিন পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার, হাত-মুখ বাঁধা
ছবি: সংগৃহীত

 

বায়েজীদ ইসলাম জয় 
সিংড়া (নাটোর) প্রতিনিধি:
নাটোরের সিংড়ায় নিখোঁজ হওয়ার একদিন পর আনোয়ার হোসেন (২৯) নামে এক ইজিবাইক চালকের হাত-মুখ বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৪ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ১২ নম্বর রামানন্দ খাজুরা ইউনিয়নের ভোগা এলাকার ‘পানাগাড়ি’ নামক স্থানে একটি পুকুরপাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আনোয়ার হোসেন সিংড়া উপজেলার শেরকোল ইউনিয়নের শেরকোল কান্দিপাড়া গ্রামের গেদু মণ্ডলের ছেলে। তিনি পেশায় ইজিবাইক চালক ছিলেন।
পরিবার ও স্থানীয়দের সূত্রে জানা যায়, রোববার প্রতিদিনের মতো ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হন আনোয়ার। কিন্তু রাতে আর বাড়িতে ফেরেননি। এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।
সোমবার বিকেলে পানাগাড়ি এলাকায় স্থানীয়রা একটি পুকুরপাড়ে আমগাছের নিচে হাত ও মুখ বাঁধা অবস্থায় একটি মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে খবর দেওয়া হলে সিংড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
নিহতের স্বজনদের অভিযোগ, আনোয়ারকে হত্যা করে তার ইজিবাইক ও সঙ্গে থাকা দুটি মোবাইল ফোন নিয়ে গেছে দুর্বৃত্তরা।
সিংড়া থানা পুলিশ জানিয়েছে, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

टिप्पणियाँ 0

कोई टिप्पणी नहीं मिली

संबंधित आलेख

মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার अपराध মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার 99 Views কাঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী যৌন হয়রানি: তদন্ত কমিটির কাজে বাধা, ৩০ হাজার টাকা লেনদেনের রহস্য উন্মোচন अपराध কাঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী যৌন হয়রানি: তদন্ত কমিটির কাজে বাধা, ৩০ হাজার টাকা লেনদেনের রহস্য উন্মোচন 54 Views আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ अपराध আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ 70 Views সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সরকার বিরুধী প্রচারণা এবং মিথ্যা বানোয়াট নিউজের অভিযোগ अपराध সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সরকার বিরুধী প্রচারণা এবং মিথ্যা বানোয়াট নিউজের অভিযোগ 102 Views থানায় অভিযোগ দিয়েও মিলল না বিচার, হামলাকারীদের নির্যাতনে বিভাটেক চালক আজাহারের মৃত্যু अपराध থানায় অভিযোগ দিয়েও মিলল না বিচার, হামলাকারীদের নির্যাতনে বিভাটেক চালক আজাহারের মৃত্যু 93 Views সিংড়ায় পুলিশের অভিযানে দুই জুয়াড়ি গ্রেপ্তার, দেড় লাখ টাকা ও জুয়ার সরঞ্জাম জব্দ अपराध সিংড়ায় পুলিশের অভিযানে দুই জুয়াড়ি গ্রেপ্তার, দেড় লাখ টাকা ও জুয়ার সরঞ্জাম জব্দ 100 Views কাতারে ৪ হাজার শ্রমিকের বেতন নিয়ে অনিয়মের অভিযোগ, কোটি টাকা পাওনা দাবি अपराध কাতারে ৪ হাজার শ্রমিকের বেতন নিয়ে অনিয়মের অভিযোগ, কোটি টাকা পাওনা দাবি 109 Views