গোপালগঞ্জে সদর উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা-২০২৫ অনুষ্ঠিত | আই নিউজ বিডি

গোপালগঞ্জ

গোপালগঞ্জে সদর উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা-২০২৫ অনুষ্ঠিত

গোপালগঞ্জে সদর উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, গোপালগঞ্জ জেলা শাখার আয়োজনে শনিবার (১৯ এপ্রিল '২৫) বিকালে গোপালগঞ্জ পৌর কমিউনি..
Partager sur Eidok
গোপালগঞ্জে সদর উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা-২০২৫ অনুষ্ঠিত
Photo : collectée

শেখ আমিনুর হোসেন, জ্যেষ্ঠ প্রতিবেদক: গোপালগঞ্জে সদর উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, গোপালগঞ্জ জেলা শাখার আয়োজনে শনিবার (১৯ এপ্রিল '২৫) বিকালে গোপালগঞ্জ পৌর কমিউনিটি সেন্টারের হলরুমে আয়োজিত এ কর্মীসভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আলহাজ্ব নাসির আহমেদ মোল্লা।

কর্মী সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সধারণ সম্পাদক মোঃ নুরুল হুদা বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক মোঃ হারুন-অর-রশিদ। কর্মী সভায় সভাপতিত্ব করেন গোপালগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন হিরা।

গোপালগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহমুদুল হাসানের সঞ্চালনায় কর্মীসভায় আরো বক্তব্য রাখেন, গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক ফজলুল কবির দারা, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক সুজন সিকদার, এয়াড. এস এম তরিকুল ইসলাম।

এ সময় গোপালগঞ্জ সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি পদ প্রত্যাশী মোঃ শাহিদুল ইসলাম রাজু এবং মনি সহ সদর উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের অন্যান্য পদ প্রত্যাশীগণ‌ ও স্বেচ্ছাসেবক দলের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

commentaires 0

Aucun commentaire trouvé

Articles Liés

নেত্রকোনায় কমিটি গঠন নিয়ে বিরোধ: অন্তঃসত্ত্বা প্রধান শিক্ষিকাকে মারধরের অভিযোগ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে Politique নেত্রকোনায় কমিটি গঠন নিয়ে বিরোধ: অন্তঃসত্ত্বা প্রধান শিক্ষিকাকে মারধরের অভিযোগ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে 97 Views গোপালগঞ্জে রাজনৈতিক অস্থিরতার প্রতিবাদে হাইমচরে বিএনপির বিক্ষোভ মিছিল ও উত্তপ্ত পরিস্থিতি Politique গোপালগঞ্জে রাজনৈতিক অস্থিরতার প্রতিবাদে হাইমচরে বিএনপির বিক্ষোভ মিছিল ও উত্তপ্ত পরিস্থিতি 60 Views আড়াই বছর পর টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে আওয়ামী লীগ নেতাকর্মীদের শ্রদ্ধা Politique আড়াই বছর পর টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে আওয়ামী লীগ নেতাকর্মীদের শ্রদ্ধা 46 Views পোশাক খাতে অস্থিরতা দমনে জিরো টলারেন্স: জনপ্রতিনিধিদের জবাবদিহিতার আওতায় আনার নির্দেশ প্রধানমন্ত্রীর Politique পোশাক খাতে অস্থিরতা দমনে জিরো টলারেন্স: জনপ্রতিনিধিদের জবাবদিহিতার আওতায় আনার নির্দেশ প্রধানমন্ত্রীর 52 Views নিষিদ্ধ ছাত্রলীগের তৎপরতা প্রতিহত করতে রাজপথে থাকার আহ্বান ছাত্র জমিয়তের Politique নিষিদ্ধ ছাত্রলীগের তৎপরতা প্রতিহত করতে রাজপথে থাকার আহ্বান ছাত্র জমিয়তের 64 Views নাগরপুর বণিক সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী বকুলের গণসংযোগ, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক সাড়া Politique নাগরপুর বণিক সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী বকুলের গণসংযোগ, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক সাড়া 87 Views পাল্টা কর্মসূচি নয়, ডিসেম্বরজুড়ে সতর্ক থাকার ও মাঠে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের Politique পাল্টা কর্মসূচি নয়, ডিসেম্বরজুড়ে সতর্ক থাকার ও মাঠে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের 66 Views