ইসলামিক বর্ষপঞ্জি ও জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী ২০২৭ সালের পবিত্র রমজান মাস শুরুর সম্ভাব্য তারিখ প্রকাশিত হয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম ও পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্যানুযায়ী, ২০২৭ সালে সিয়াম সাধনার এই পবিত্র মাস ফেব্রুয়ারি মাসের প্রথম ভাগের দিকে শুরু হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে
চাঁদ দেখার ওপর ভিত্তি করে হিজরি ক্যালেন্ডারের মাস গণনা করা হয় চন্দ্রবর্ষ সৌরবর্ষের চেয়ে সাধারণত ১০ থেকে ১২ দিন ছোট হওয়ায় ইংরেজি পঞ্জিকার তুলনায় প্রতি বছর রমজান মাস কিছুটা এগিয়ে আসে এই ধারার আলোকে ২০২৭ সালে হিজরি ১৪৪৮ বর্ষের রমজান মাসের চাঁদ ওঠার সম্ভাব্য তারিখ হিসেবে ৮ বা ৯ ফেব্রুয়ারিকে বিবেচনা করা হচ্ছে
সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আগাম সামাজিক ও দাপ্তরিক পরিকল্পনার সুবিধার্থে এমন জ্যোতির্বৈজ্ঞানিক পূর্বাভাস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যমতে, ২০২৭ সালে মধ্যপ্রাচ্য ও তৎসংলগ্ন অঞ্চলগুলোতে শীতকালীন আবহাওয়ার মধ্যেই রোজা পালিত হবে, যা আবহাওয়াগত দিক থেকে সাধারণ মানুষের জন্য বেশ আরামদায়ক হবে
তবে জ্যোতির্বিজ্ঞানীরা গাণিতিক পদ্ধতিতে সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করলেও ইসলামিক নিয়ম অনুযায়ী চূড়ান্ত তারিখ নির্ভর করবে চাঁদ দেখার ওপর বিশ্বের অন্যান্য মুসলিম দেশের মতো বাংলাদেশেও জাতীয় চাঁদ দেখা কমিটির চূড়ান্ত ঘোষণার মাধ্যমেই আনুষ্ঠানিকভাবে পবিত্র রমজান মাস শুরু ও পালন করা হবে