দিনাজপুরের নবাবগঞ্জে শয়নকক্ষে মাদক সেবনের অপরাধে আব্দুল সালাম (৪৫) নামে এক ব্যক্তিকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৪ আগষ্ট) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিধান কান্তি হালদার নিজ কার্যালয়ে এই দণ্ডাদেশ প্রদান করেন।
আব্দুল সালাম (৪৫) উপজেলার কুশদহ ইউনিয়নের ইসলামপুর গ্রামের মৃত শাহাবুদ্দিনের ছেলে।
উপজেলা নির্বাহী অফিসার বিধান কান্তি হালদার জানান, আব্দুল সালাম নিজ শয়নকক্ষে ‘ট্যাপেন্টাডল’ মাদক সেবন করা অবস্থায় স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। পরবর্তীতে উপজেলা পরিষদে হাজির করা হলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এই কারাদণ্ড দেওয়া হয়।
📊
সংবাদ পরিসংখ্যান চার্ট