গ্রেফতারকৃত এছাহাক মৃধাকে রবিবার (২৩ আগষ্ট) সকালে আদালতে এবং মেডিকেল টেষ্টের জন্য ধর্ষিতাকে বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
শরণখোলা থানার মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (২০ আগষ্ট) উপজেলার বিধানসাগর গ্রামের ৭ বছরের শিশুকন্যাকে বাড়িতে একা রেখে তার মা-বাবা কাজে যায়। এদিন সন্ধ্যায় প্রতিবেশী বৃদ্ধ মোঃ এছাহাক মৃধা রুটি খাওয়ার প্রলোভন দেখিয়ে শিশুটিকে তার ঘরে নিয়ে যায়। ঘরে নিয়ে ওই শিশুর হাত,মুখ বেঁধে ধর্ষণ করে এছাহাক মৃধা। এ সময় শিশুটি চিৎকার দিলে তাকে ছেড়ে দেয় এবং বিষয়টি কাউকে না বলার জন্য হুমকি দেয়। ভয়ে শিশুটি কাউকে ধর্ষণের কথা বলেনি। শনিবার বিকালে শিশুটি ব্যথায় কাতর হলে ঘটনাটি তার মা ও প্রতিবেশীদের জানায় । খবর পেয়ে শরণখোলা থানা পুলিশ শনিবার দিবাগত রাতে বিধানসাগর গ্রামের বাড়ী থেকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ মোঃ এছাহাক মৃধাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) রোকেয়া খানম জানান, ভিকটিমের (ধর্ষিতা) মা সুমাইয়া বেগম বাদী হয়ে এছাহাক মৃধাকে আসামী করে শরণখোলা থানায় একটি মামলা দায়ের করেছে। রবিবার সকালে অভিযুক্ত আাসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে এবং মেডিকেল টেষ্টের জন্য শিশুটিকে বাগেরহাট হাসপাতালে পাঠানো হয়েছে।
'আই নিউজ বিডি' অ্যাপ
commentaires 0