শরণখোলায় রুটি খাওয়ার প্রলোভন দেখিয়ে শিশু ধর্ষণ,বৃদ্ধ আটক | আই নিউজ বিডি

শরণখোলায় রুটি খাওয়ার প্রলোভন দেখিয়ে শিশু ধর্ষণ,বৃদ্ধ আটক

বাগেরহাটের শরণখোলায় ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ইছাহাক মৃধা নামে (৬০) বছরের এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ।..
Eidok-এ শেয়ার
শরণখোলায় রুটি খাওয়ার প্রলোভন দেখিয়ে শিশু ধর্ষণ,বৃদ্ধ আটক
ছবি: সংগৃহীত

 

গ্রেফতারকৃত এছাহাক মৃধাকে রবিবার (২৩ আগষ্ট) সকালে আদালতে এবং মেডিকেল টেষ্টের জন্য ধর্ষিতাকে বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

শরণখোলা থানার মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (২০ আগষ্ট)  উপজেলার বিধানসাগর গ্রামের ৭ বছরের শিশুকন্যাকে বাড়িতে একা রেখে তার মা-বাবা কাজে যায়। এদিন সন্ধ্যায়  প্রতিবেশী বৃদ্ধ মোঃ এছাহাক মৃধা রুটি খাওয়ার প্রলোভন দেখিয়ে শিশুটিকে তার ঘরে নিয়ে যায়। ঘরে নিয়ে ওই শিশুর হাত,মুখ বেঁধে ধর্ষণ করে এছাহাক মৃধা। এ সময় শিশুটি চিৎকার দিলে তাকে  ছেড়ে দেয় এবং বিষয়টি কাউকে না বলার জন্য হুমকি দেয়। ভয়ে শিশুটি কাউকে ধর্ষণের কথা  বলেনি। শনিবার বিকালে শিশুটি ব্যথায় কাতর হলে ঘটনাটি তার মা ও প্রতিবেশীদের জানায় । খবর পেয়ে শরণখোলা থানা পুলিশ শনিবার দিবাগত রাতে বিধানসাগর গ্রামের বাড়ী থেকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ মোঃ এছাহাক মৃধাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) রোকেয়া খানম জানান, ভিকটিমের (ধর্ষিতা) মা সুমাইয়া বেগম বাদী হয়ে এছাহাক মৃধাকে আসামী করে শরণখোলা থানায় একটি মামলা দায়ের করেছে। রবিবার সকালে অভিযুক্ত আাসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে এবং মেডিকেল টেষ্টের জন্য শিশুটিকে বাগেরহাট হাসপাতালে পাঠানো হয়েছে।

注释 0

没有找到评论

相关文章

সৌদি আরব প্রবাসী সেলিম রানার, বিরুদ্ধে মিথ্যা বানোয়াট নিউজ করা সহ হুমকির অভিযোগ (Simplified): 犯罪 সৌদি আরব প্রবাসী সেলিম রানার, বিরুদ্ধে মিথ্যা বানোয়াট নিউজ করা সহ হুমকির অভিযোগ 3 Views মাধবপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার (Simplified): 犯罪 মাধবপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার 78 Views দিন-রাত বিশেষ টহল, সার্চলাইট ও থার্মাল ড্রোনে নজরদারি: সীমান্তে বিজিবির কঠোর অবস্থান (Simplified): 犯罪 দিন-রাত বিশেষ টহল, সার্চলাইট ও থার্মাল ড্রোনে নজরদারি: সীমান্তে বিজিবির কঠোর অবস্থান 64 Views চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে জবাই করে হত্যা, ছয় মাস পর বাড়ি এসে আবার উধাও সাদ্দাম (Simplified): 犯罪 চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে জবাই করে হত্যা, ছয় মাস পর বাড়ি এসে আবার উধাও সাদ্দাম 49 Views মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার (Simplified): 犯罪 মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার 109 Views কাঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী যৌন হয়রানি: তদন্ত কমিটির কাজে বাধা, ৩০ হাজার টাকা লেনদেনের রহস্য উন্মোচন (Simplified): 犯罪 কাঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী যৌন হয়রানি: তদন্ত কমিটির কাজে বাধা, ৩০ হাজার টাকা লেনদেনের রহস্য উন্মোচন 59 Views আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ (Simplified): 犯罪 আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ 78 Views