শরণখোলায় রুটি খাওয়ার প্রলোভন দেখিয়ে শিশু ধর্ষণ,বৃদ্ধ আটক | আই নিউজ বিডি

শরণখোলায় রুটি খাওয়ার প্রলোভন দেখিয়ে শিশু ধর্ষণ,বৃদ্ধ আটক

বাগেরহাটের শরণখোলায় ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ইছাহাক মৃধা নামে (৬০) বছরের এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ।..
Eidok-এ শেয়ার
শরণখোলায় রুটি খাওয়ার প্রলোভন দেখিয়ে শিশু ধর্ষণ,বৃদ্ধ আটক
ছবি: সংগৃহীত

 

গ্রেফতারকৃত এছাহাক মৃধাকে রবিবার (২৩ আগষ্ট) সকালে আদালতে এবং মেডিকেল টেষ্টের জন্য ধর্ষিতাকে বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

শরণখোলা থানার মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (২০ আগষ্ট)  উপজেলার বিধানসাগর গ্রামের ৭ বছরের শিশুকন্যাকে বাড়িতে একা রেখে তার মা-বাবা কাজে যায়। এদিন সন্ধ্যায়  প্রতিবেশী বৃদ্ধ মোঃ এছাহাক মৃধা রুটি খাওয়ার প্রলোভন দেখিয়ে শিশুটিকে তার ঘরে নিয়ে যায়। ঘরে নিয়ে ওই শিশুর হাত,মুখ বেঁধে ধর্ষণ করে এছাহাক মৃধা। এ সময় শিশুটি চিৎকার দিলে তাকে  ছেড়ে দেয় এবং বিষয়টি কাউকে না বলার জন্য হুমকি দেয়। ভয়ে শিশুটি কাউকে ধর্ষণের কথা  বলেনি। শনিবার বিকালে শিশুটি ব্যথায় কাতর হলে ঘটনাটি তার মা ও প্রতিবেশীদের জানায় । খবর পেয়ে শরণখোলা থানা পুলিশ শনিবার দিবাগত রাতে বিধানসাগর গ্রামের বাড়ী থেকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ মোঃ এছাহাক মৃধাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) রোকেয়া খানম জানান, ভিকটিমের (ধর্ষিতা) মা সুমাইয়া বেগম বাদী হয়ে এছাহাক মৃধাকে আসামী করে শরণখোলা থানায় একটি মামলা দায়ের করেছে। রবিবার সকালে অভিযুক্ত আাসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে এবং মেডিকেল টেষ্টের জন্য শিশুটিকে বাগেরহাট হাসপাতালে পাঠানো হয়েছে।

মন্তব্য 0

কোন মন্তব্য পাওয়া যায়নি

সম্পরকিত প্রবন্ধ

গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম অপরাধ গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম 76 ভিউ নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার অপরাধ নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার 74 ভিউ দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের অপরাধ দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের 61 ভিউ দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা অপরাধ দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা 99 ভিউ সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত অপরাধ সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত 74 ভিউ ফ্রান্সে সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের কঠোর দমননীতি: উত্তাল প্যারিসসহ বিভিন্ন শহর অপরাধ ফ্রান্সে সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের কঠোর দমননীতি: উত্তাল প্যারিসসহ বিভিন্ন শহর 42 ভিউ শ্রীপুর চৌরাস্তায় এক রাতে তিন দোকানে চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা অপরাধ শ্রীপুর চৌরাস্তায় এক রাতে তিন দোকানে চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা 85 ভিউ