কুমিল্লা মাল্টিমিডিয়া জার্নালিস্ট ফোরামের আত্মপ্রকাশ: সভাপতি তপু… | আই নিউজ বিডি

কুমিল্লা

কুমিল্লা মাল্টিমিডিয়া জার্নালিস্ট ফোরামের আত্মপ্রকাশ: সভাপতি তপু, সাধারণ সম্পাদক রাফি ও সাংগঠনিক সম্পাদক রবিউল

****
Eidok-এ শেয়ার
কুমিল্লা মাল্টিমিডিয়া জার্নালিস্ট ফোরামের আত্মপ্রকাশ: সভাপতি তপু, সাধারণ সম্পাদক রাফি ও সাংগঠনিক সম্পাদক রবিউল
ছবি: সংগৃহীত

কুমিল্লায় কর্মরত মাল্টিমিডিয়া গণমাধ্যমকর্মীদের সংগঠন কুমিল্লা মাল্টিমিডিয়া জার্নালিস্ট ফোরামের ২০২৬-২৭ নতুন কমিটি গঠন করা হয়েছে।

শনিবার (২২শে আগষ্ট) রাতে ঝাউতলা একটি সাংবাদিক কার্যালয়ে অনুষ্ঠিত কুমিল্লা মাল্টিমিডিয়া জার্নালিস্ট ফোরামেরসাধারণ সভায় সদস্যদের মতামতের ভিত্তিতে এ কমিটি গঠন করা হয়।

নতুন কমিটিতে দৈনিক ভোরের কন্ঠ পত্রিকার কুমিল্লা প্রতিনিধি তৌহিদ খন্দকার তপুকে সভাপতি, দৈনিক সময়ের আলোর কুমিল্লা প্রতিনিধিকে মঈন নাসের খান রাফি সাধারণ সম্পাদক ও দৈনিক সকালের  কুমিল্লা প্রতিনিধি রবিউল আলম কে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। 

কমিটিতে সহ-সভাপতি হয়েছেন এক্সপ্রেস বাংলা রিপোর্টার সাইদুর রহমান সোহাগ, যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন সোনালী নিউজের রিপোর্টার শাইরাজ হোসেন ইউশা,সহ সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক আলোকিত পত্রিকার মোহাম্মদ মোতালেব হোসেন, দপ্তর সম্পাদক পদে দৈনিক আজকের খবর পত্রিকার কুমিল্লা প্রতিনিধি আব্দুর রহমান সাইফ। অর্থ সম্পাদক পদে দৈনিক কুমিল্লার ডাক পত্রিকার রিপোর্টার সাখাওয়াত হোসেন, প্রচার সম্পাদক পদে কুমিল্লা টুয়েন্টি ফোর টিভির রিপোর্টার সাইদুর রহমান, ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে দৈনিক রুপালী বাংলাদেশ পত্রিকার রিপোর্টার রাকিবুল হাসান রায়হান দায়িত্ব পেয়েছেন।

কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন আলমগীর হোসেন,ফারুক আজম,  মাসুমুল বারি কায়সার, আব্দুল জলিল, মোঃ সম্রাট খাঁন, সুমন চিশতি, , জহির হোসেন। 

এ ছাড়াও সদস্য হিসেবে রয়েছেন শফিউল, মনোয়ার মজুমদার,  সিয়াম, ফরহাদ হোসেন নয়ন, জাহাঙ্গীর আলম, রাহাত হোসেন সহ আরও অনেকে। 

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ কুমিল্লার কর্মরত মাল্টিমিডিয়া গণমাধ্যমকর্মীদের পেশাগত স্বার্থ রক্ষা, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং সাংবাদিকতার মানোন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

commentaires 0

Aucun commentaire trouvé

Articles Liés

ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার আইডিসহ ‘ক্যাসিনো সম্রাট’ লিমন গ্রেফতার Nouvelles du district ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার আইডিসহ ‘ক্যাসিনো সম্রাট’ লিমন গ্রেফতার 2 Views সীতাকুণ্ডে থিংকওয়েল ইংলিশ স্কুলের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত Nouvelles du district সীতাকুণ্ডে থিংকওয়েল ইংলিশ স্কুলের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত 26 Views শ্যামনগরে গ্রীন ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা Nouvelles du district শ্যামনগরে গ্রীন ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা 38 Views মাস্টার গ্রেপ্তারের প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ: ভোগান্তিতে দেড়শ যানবাহন Nouvelles du district মাস্টার গ্রেপ্তারের প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ: ভোগান্তিতে দেড়শ যানবাহন 61 Views সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি নাকি পেশার অপব্যবহার? ক্ষোভ ও উত্তাল প্রতিক্রিয়া Nouvelles du district সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি নাকি পেশার অপব্যবহার? ক্ষোভ ও উত্তাল প্রতিক্রিয়া 59 Views সদরপুরে  বহু বিবাহ কান্ডে  ডাচ্‌-বাংলা ব্যাংকের এজেন্ট উধাও, দুশ্চিন্তায় গ্রাহক Nouvelles du district সদরপুরে বহু বিবাহ কান্ডে ডাচ্‌-বাংলা ব্যাংকের এজেন্ট উধাও, দুশ্চিন্তায় গ্রাহক 313 Views উল্লাপাড়ায় যুবলীগ নেতা লুলুসহ পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫ Nouvelles du district উল্লাপাড়ায় যুবলীগ নেতা লুলুসহ পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫ 58 Views