কয়রার সাবেক উপজেলা চেয়ারম্যান শামসুদ্দিন আহমেদ খোকনকে দেখতে জামায়াত নেতৃবৃন্দ

****
I-share sa Eidok
কয়রার সাবেক উপজেলা চেয়ারম্যান  শামসুদ্দিন আহমেদ খোকনকে দেখতে জামায়াত নেতৃবৃন্দ
Larawan: kuha mula sa arkibo

 


‎ সাইফুল ইসলাম, কয়রা (খুলনা) প্রতিনিধি:
‎‎কয়রা উপজেলার সাবেক চেয়ারম্যান, খান সাহেব কোমর উদ্দিন ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট সমাজসেবক শামসুদ্দিন আহমেদ খোকন গুরুতর অসুস্থ হয়ে নিজ বাসভবনে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নিতে দেখতে গেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কয়রা উপজেলা শাখার নেতৃবৃন্দ।
‎
‎শনিবার (২২ আগস্ট)  জামায়াতে ইসলামী কয়রা উপজেলা আমির মাওলানা মিজানুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল তাঁর নিজ বাসভবনে গিয়ে অসুস্থ শামসুদ্দিন আহমেদ খোকনের পাশে কিছু সময় কাটান এবং তাঁর চিকিৎসার খোঁজখবর নেন।
‎
‎এ সময় উপস্থিত ছিলেন কয়রা উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা রফিকুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।
‎
‎শামসুদ্দিন আহমেদ খোকনের বয়স বর্তমানে ৯৪ বছর। দীর্ঘ জীবনে তিনি কয়রার শিক্ষা, সামাজিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাঁর প্রতিষ্ঠিত খান সাহেব কমর উদ্দিন ডিগ্রি কলেজ স্থানীয় শিক্ষাবিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
‎
সাক্ষাৎ শেষে তাঁর দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়ায় মাওলানা মিজানুর রহমান তাঁর অসুস্থতার জন্য মহান আল্লাহর কাছে শিফা কামনা করেন। এ সময় উপস্থিত সবাই তাঁর দ্রুত আরোগ্যের জন্য দোয়া করেন।

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Mga komento 0

Walang nakitang komento

Mga Kaugnay na Artikulo

সোনারগাঁয়ে হত্যা মামলার আসামির সঙ্গে সখ্যতায় বিএনপির দুই গ্রুপে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১০ Balita sa Distrito সোনারগাঁয়ে হত্যা মামলার আসামির সঙ্গে সখ্যতায় বিএনপির দুই গ্রুপে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১০ 46 Views বগুড়ার সরকারি মহিলা কলেজের ছাত্রীনিবাসে প্রধানমন্ত্রীর উপহারসামগ্রী প্রদান Balita sa Distrito বগুড়ার সরকারি মহিলা কলেজের ছাত্রীনিবাসে প্রধানমন্ত্রীর উপহারসামগ্রী প্রদান 91 Views সীতাকুণ্ড প্রেসক্লাবে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন Balita sa Distrito সীতাকুণ্ড প্রেসক্লাবে দৈনিক রূপালী বাংলাদেশের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন 70 Views ঈশ্বরগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে বাড়িঘর ভাঙচুর, থানায় অভিযোগ Balita sa Distrito ঈশ্বরগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে বাড়িঘর ভাঙচুর, থানায় অভিযোগ 59 Views সীতাকুণ্ডে ভাড়া বাসায় জাল টাকা তৈরির কারখানা, ৩ লাখ টাকাসহ আটক ১ Balita sa Distrito সীতাকুণ্ডে ভাড়া বাসায় জাল টাকা তৈরির কারখানা, ৩ লাখ টাকাসহ আটক ১ 70 Views নেত্রকোনায় বিজয় ম্যারাথন-২০২৬: মুক্তিযুদ্ধের চেতনায় স্বাস্থ্যসচেতনতার নতুন মাত্রা Balita sa Distrito নেত্রকোনায় বিজয় ম্যারাথন-২০২৬: মুক্তিযুদ্ধের চেতনায় স্বাস্থ্যসচেতনতার নতুন মাত্রা 70 Views লকডাউন প্রতিহত করতে সীতাকুণ্ডে রাজপথে বিএনপি, বিক্ষোভ মিছিল ও সমাবেশ Balita sa Distrito লকডাউন প্রতিহত করতে সীতাকুণ্ডে রাজপথে বিএনপি, বিক্ষোভ মিছিল ও সমাবেশ 49 Views