মানিকগঞ্জ মেডিকেলে ভুল রক্ত পুশ করায় প্রাণ গেল রোগীর | আই নিউজ বিডি

মানিকগঞ্জ

মানিকগঞ্জ মেডিকেলে ভুল রক্ত পুশ করায় প্রাণ গেল রোগীর

মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে শ্বাসকষ্টজনিত সমস্যায় চিকিৎসাধীন এক রোগীর শরীরে ‘ও’ পজিটিভ রক্তের পরিবর্তে ‘বি’ পজিটিভ রক্ত পুশ করা হয়। এতে মো. বিল্লাল হোসেন নামে এক রোগীর মৃত্যু হয়েছে।..
Chia sẻ lên Eidok
মানিকগঞ্জ মেডিকেলে ভুল রক্ত পুশ করায় প্রাণ গেল রোগীর
Ảnh: tư liệu

শুক্রবার (১৮ এপ্রিল) বিকেল ৪টার দিকে রক্ত দেয়ার পর রাত ১০টার দিকে তার মৃত্যু হয়। নিহত মো. বিল্লাল মানিকগঞ্জ সদর উপজেলার দিঘি খাগড়াকুড়ি গ্রামের বাসিন্দা। 

জানা যায়, শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে গত বুধবার সকালে হাসপাতালে ভর্তি হন বিল্লাল।  পরে শুক্রবার (১৮ এপ্রিল) বিকেল ৪টার দিকে ‘ও’ পজিটিভ রক্তের পরিবর্তে ‘বি’ পজিটিভ রক্ত পুশ করা হয় তার শরীরে। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে রাত ১০টার দিকে মৃত্যু হয়। 

রোগীর স্বজনরা অভিযোগ করে বলেন, আমরা রক্ত এনে নার্সদের দিই। তখন নার্সরা ডাক্তারি অর্ডার চায়। ডাক্তার রক্ত দেখে অর্ডার দেন, তারপর সেটি পুশ করা হয়। এরপর থেকেই রোগীর শরীর ঠান্ডা হতে থাকে। এ সময় বাইরের একজন বলার পর আমরা বুঝতে পারি রোগীর শরীরে ভুল রক্ত দেয়া হয়েছে।

তারা আরও বলেন, পরে বারবার ডাকাডাকি করলেও নার্স বা ডাক্তার কেউ এগিয়ে আসেননি। তারা তড়িঘড়ি করে রক্তের ব্যাগ ও সংশ্লিষ্ট কাগজপত্র সরিয়ে ফেলেন। 

জানা যায়, এক পর্যায়ে রাত ৮টার দিকে এক চিকিৎসক এসে রোগীকে ঢাকায় পাঠানোর পরামর্শ দেন, কিন্তু স্বজনরা তা সম্ভব নয় বলে জানান। তারা বলেন, সরকারি হাসপাতালে এসেছি চিকিৎসার জন্য, আমাদের রোগীকে এখানেই চিকিৎসা দিন- এই অনুরোধও তারা রাখেনি।এ ঘটনায় হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডা. ইশতিয়াক আহমেদ বলেন, ভুল করে ‘বি’ পজিটিভ রক্ত পুশ হয়েছে। কাগজপত্র যাচাই না করেই রক্ত দেয়া হয়েছে, এটি অবশ্যই মারাত্মক ভুল।

তবে মৃত্যুর সনদে এ ভুলের কোনো উল্লেখ নেই। এতে মৃত্যুর কারণ হিসেবে শুধু ‘শ্বাসকষ্ট’ উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে ডা. ইশতিয়াক বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেই এমনটি করা হয়েছে।’

এদিকে রোগীর মৃত্যুর পর স্বজনরা ক্ষোভে কয়েকজন ইন্টার্ন চিকিৎসককে একটি কক্ষে অবরুদ্ধ করে রাখেন।

এ বিষয়ে জানতে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. শফিকুল ইসলামের মোবাইলে একাধিকবার কল দেয়া হলে তিনি ফোন রিসিভ না করায় বক্তব্য পাওয়া যায়নি।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আমান উল্লাহ বলেন, ‘এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ

Bình luận 0

Không có bình luận nào được tìm thấy

Những bài viết liên quan

মাধবপুরে নি'ষি'দ্ধ মাছ বিক্রি দায়ে আড়ৎ মালিককে ১০ হাজার টাকা জরিমানা Tội phạm মাধবপুরে নি'ষি'দ্ধ মাছ বিক্রি দায়ে আড়ৎ মালিককে ১০ হাজার টাকা জরিমানা 64 Views কাঁঠালিয়ায় শ্বশুরবাড়িতে ঘুমন্ত জামাইকে হত্যাচেষ্টা: ডাকাতের দাবি অভিযুক্তের, যা বললেন স্থানীয়রা Tội phạm কাঁঠালিয়ায় শ্বশুরবাড়িতে ঘুমন্ত জামাইকে হত্যাচেষ্টা: ডাকাতের দাবি অভিযুক্তের, যা বললেন স্থানীয়রা 69 Views শেরপুরে সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক মামলায় দুইজন গ্রেপ্তার Tội phạm শেরপুরে সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক মামলায় দুইজন গ্রেপ্তার 58 Views মাধবপুরে বসতঘরে মিলল ৫০ বোতল এসকাফ সিরাপ, নারীসহ গ্রেপ্তার ২ Tội phạm মাধবপুরে বসতঘরে মিলল ৫০ বোতল এসকাফ সিরাপ, নারীসহ গ্রেপ্তার ২ 136 Views রাউজানে ব্যবসায়ীকে ছুরিকাঘাত ও অবৈধ অস্ত্র উদ্ধার: অভিযুক্ত সাব্বির গ্রেপ্তার Tội phạm রাউজানে ব্যবসায়ীকে ছুরিকাঘাত ও অবৈধ অস্ত্র উদ্ধার: অভিযুক্ত সাব্বির গ্রেপ্তার 75 Views ডিবি পরিচয়ে অপহরণ ও মুক্তিপণ দাবি, পুলিশ সদস্যের কাছ থেকে হ্যান্ডকাফ-ভেস্টসহ টাকা জব্দ Tội phạm ডিবি পরিচয়ে অপহরণ ও মুক্তিপণ দাবি, পুলিশ সদস্যের কাছ থেকে হ্যান্ডকাফ-ভেস্টসহ টাকা জব্দ 79 Views কুলিয়ারচরে সম্পত্তি লিখে না দেওয়ায় পিতাকে মারধোর ও হত্যার হুমকির অভিযোগ Tội phạm কুলিয়ারচরে সম্পত্তি লিখে না দেওয়ায় পিতাকে মারধোর ও হত্যার হুমকির অভিযোগ 90 Views