কালাইয়ে ১২ ফুটের গাঁজা গাছসহ আটক ১

****
Eidok'ta paylaş
কালাইয়ে ১২ ফুটের গাঁজা গাছসহ আটক ১
Fotoğraf: derleme

কালাইয়ে ১২ ফুটের গাঁজা গাছসহ আটক ১

সজিবুল ইসলাম পাভেল, কালাই(জয়পুরহাট) প্রতিনিধি:

জয়পুরহাটের কালাইয়ে বাড়ির গোসলখানার পাশে লাগানো ১২ ফুট উচ্চতার গাঁজার গাছসহ হারেজ মন্ডল (৫২) নামে এক ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

শুক্রবার (২১ আগস্ট) রাত প্রায় ৯টার দিকে উপজেলার উদয়পুর ইউনিয়নের আকলাপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার বাড়ির গোসলখানার পাশে লাগানো প্রায় ১২ ফুট উচ্চতার এবং ৪ কেজি ওজনের একটি গাঁজার গাছ উদ্ধার করা হয়।

আটক হারেজ মন্ডল কালাই উপজেলার উদয়পুর ইউনিয়নের আকলাপাড়া গ্রামের মৃত জলিল মন্ডলের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এসআই সিরাজুল ইসলামের নেতৃত্বে একটি দল হারেজ মন্ডলের বাড়িতে অভিযান চালায়। অভিযানে বাড়ির গোসলখানার পাশে লাগানো বিশাল আকৃতির গাঁজার গাছটি উদ্ধার করা হয় এবং হারেজ মন্ডলকে আটক করা হয়।

জয়পুরহাট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এসআই সিরাজুল ইসলাম বলেন, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি, হারেজ মন্ডলের বাড়িতে একটি গাঁজার গাছ রয়েছে। পরে সেখানে অভিযান চালিয়ে গাঁজার গাছটি উদ্ধারসহ হারেজ মন্ডলকে আটক করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কালাই থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।


Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Yorumlar 0

Hiçbir yorum bulunamadı

İlgili Makaleler

মাধবপুরে ৮ বছর পর চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন, সাত পঞ্চায়েতেই নতুন নেতৃত্ব নির্বাচিত İlçe Haberleri মাধবপুরে ৮ বছর পর চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন, সাত পঞ্চায়েতেই নতুন নেতৃত্ব নির্বাচিত 50 Views নিরাপত্তা শঙ্কায় পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ İlçe Haberleri নিরাপত্তা শঙ্কায় পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ 82 Views প্রয়াত বিএনপি নেতা মোস্তাফিজুর রহমানের স্মরণে বাগেরহাটে সাঁতার প্রতিযোগিতা İlçe Haberleri প্রয়াত বিএনপি নেতা মোস্তাফিজুর রহমানের স্মরণে বাগেরহাটে সাঁতার প্রতিযোগিতা 60 Views মাদকমুক্ত সমাজ ও যুব উন্নয়নে কাজ করতে চান সুমন İlçe Haberleri মাদকমুক্ত সমাজ ও যুব উন্নয়নে কাজ করতে চান সুমন 50 Views ১০ বিজিবির অভিযানে যানবাহনসহ ১২১ বোতল ভারতীয় মদ জব্দ İlçe Haberleri ১০ বিজিবির অভিযানে যানবাহনসহ ১২১ বোতল ভারতীয় মদ জব্দ 83 Views হাড়দ্দা সীমান্তে জেলা প্রশাসক, বিজিবি ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা İlçe Haberleri হাড়দ্দা সীমান্তে জেলা প্রশাসক, বিজিবি ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা 81 Views জলাবদ্ধ মাঠের পানি পাইপ দিয়ে খালে ফেলতে ৫০ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে - খাদ্য প্রতিমন্ত্রী İlçe Haberleri জলাবদ্ধ মাঠের পানি পাইপ দিয়ে খালে ফেলতে ৫০ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে - খাদ্য প্রতিমন্ত্রী 43 Views