কালাইয়ে ১২ ফুটের গাঁজা গাছসহ আটক ১ | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

কালাইয়ে ১২ ফুটের গাঁজা গাছসহ আটক ১

Md. Sajibul Islam Pavel avatar   
Md. Sajibul Islam Pavel
কালাইয়ে ১২ ফুটের গাঁজা গাছসহ আটক ১
কালাইয়ে ১২ ফুটের গাঁজা গাছসহ আটক ১
ছবি: সংগৃহীত
****

কালাইয়ে ১২ ফুটের গাঁজা গাছসহ আটক ১

সজিবুল ইসলাম পাভেল, কালাই(জয়পুরহাট) প্রতিনিধি:

জয়পুরহাটের কালাইয়ে বাড়ির গোসলখানার পাশে লাগানো ১২ ফুট উচ্চতার গাঁজার গাছসহ হারেজ মন্ডল (৫২) নামে এক ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

শুক্রবার (২১ আগস্ট) রাত প্রায় ৯টার দিকে উপজেলার উদয়পুর ইউনিয়নের আকলাপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার বাড়ির গোসলখানার পাশে লাগানো প্রায় ১২ ফুট উচ্চতার এবং ৪ কেজি ওজনের একটি গাঁজার গাছ উদ্ধার করা হয়।

আটক হারেজ মন্ডল কালাই উপজেলার উদয়পুর ইউনিয়নের আকলাপাড়া গ্রামের মৃত জলিল মন্ডলের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এসআই সিরাজুল ইসলামের নেতৃত্বে একটি দল হারেজ মন্ডলের বাড়িতে অভিযান চালায়। অভিযানে বাড়ির গোসলখানার পাশে লাগানো বিশাল আকৃতির গাঁজার গাছটি উদ্ধার করা হয় এবং হারেজ মন্ডলকে আটক করা হয়।

জয়পুরহাট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এসআই সিরাজুল ইসলাম বলেন, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি, হারেজ মন্ডলের বাড়িতে একটি গাঁজার গাছ রয়েছে। পরে সেখানে অভিযান চালিয়ে গাঁজার গাছটি উদ্ধারসহ হারেজ মন্ডলকে আটক করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কালাই থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।


Nenhum comentário encontrado


News Card Generator