বরগুনার আমতলী সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের সামনের সড়কের একাংশে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। সড়কের পাশের মাটি সরে গিয়ে পিচের অংশও ভেঙে পড়েছে। এতে যানবাহন চলাচল ও পথচারীদের জন্য তৈরি হয়েছে ঝুঁকি।
সম্প্রতি তোলা ছবিতে দেখা যায়, সড়কের এক পাশে দীর্ঘ অংশজুড়ে মাটি ধসে গেছে। কোথাও কোথাও পিচ উঠে গিয়ে বড় ফাটল সৃষ্টি হয়েছে। ধস ঠেকাতে বাঁশ ও লাল কাপড় দিয়ে অস্থায়ীভাবে সতর্কতামূলক ব্যবস্থা রাখা হয়েছে। তবে স্থায়ী সংস্কার না হলে ভাঙন আরও বাড়তে পারে বলে আশঙ্কা স্থানীয়দের।
আমতলী সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজটি সরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের তালিকাভুক্ত। প্রতিষ্ঠানের সামনের সড়কের এমন বেহাল অবস্থায় শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় পথচারীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
📊
সংবাদ পরিসংখ্যান চার্ট