থানচির ঙাফাহ্খুম জলপ্রপাতে নৌকা ডুবে ৮ বছরের শিশু নিখোঁজ.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

থানচির ঙাফাহ্খুম জলপ্রপাতে নৌকা ডুবে ৮ বছরের শিশু নিখোঁজ..

Md Amir Hosen Sadeky avatar   
Md Amir Hosen Sadeky
থানচির ঙাফাহ্খুম জলপ্রপাতে নৌকা ডুবে ৮ বছরের শিশু নিখোঁজ..
থানচির ঙাফাহ্খুম জলপ্রপাতে নৌকা ডুবে ৮ বছরের শিশু নিখোঁজ..
ছবি: সংগৃহীত
থানচির ঙাফাহ্খুম জলপ্রপাতে নৌকা ডুবে ৮ বছরের শিশু নিখোঁজ

মোঃ আমির হোসাইন ছাদেকী  আলীকদম (বান্দরবান) প্রতিনিধি

বান্দরবানের থানচি উপজেলার পর্যটনকেন্দ্র ঙাফাহ্খুম জলপ্রপাতে ইঞ্জিনচালিত নৌকা ডুবে উটিং মারমা (৮) নামে এক শিশু নিখোঁজ হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে। রেমাক্রী ইউনিয়ন পরিষদের সদস্য হ্লাথোয়াইপ্রু মারমা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, নিখোঁজ শিশুর বাবা অংখোয়াইচিং মারমাসহ ৫-৬ জন দোকানের কাজ শেষে প্রতিদিনের মতো ঙাফাহ্খুম জলপ্রপাতের সামান্য ওপরের অংশ থেকে ইঞ্জিনচালিত নৌকায় করে যাচ্ছিলেন। নৌকার চালক ইঞ্জিন চালু করে নৌকা ঘোরানোর সময় হঠাৎ নৌকাটি পানিতে ডুবে যায়। এ সময় উটিং মারমা নিখোঁজ হয়। নৌকায় থাকা অন্যরা সাঁতরে তীরে উঠতে সক্ষম হন।

নিখোঁজ উটিং মারমা রেমাক্রী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের উহ্লাচিং পাড়ার বাসিন্দা অংখোয়াইচিং মারমার ছেলে।

ইউপি সদস্য হ্লাথোয়াইপ্রু মারমা আরও জানান, বিষয়টি থানচি ফায়ার সার্ভিস ও প্রশাসনকে জানানো হয়েছে। স্থানীয় বাসিন্দারা নদী ও আশপাশের এলাকায় শিশুটির সন্ধানে তল্লাশি চালাচ্ছেন। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

থানচি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা রফিকুল ইসলাম মৃধা বলেন, ইউপি সদস্যের মাধ্যমে শিশুটি নিখোঁজ হওয়ার খবর পেয়েছেন। শুক্রবার সকালে প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করবে।

উল্লেখ্য, থানচি উপজেলা সদর থেকে ঙাফাহ্খুম জলপ্রপাত দক্ষিণ-পূর্ব দিকে প্রায় ৩০ কিলোমিটার দূরে অবস্থিত। দুর্গম এই পর্যটনকেন্দ্রে যাতায়াতের জন্য নদীপথে নৌকা ছাড়া বিকল্প কোনো পথ নেই।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator