বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের সিভিল সার্জন ডা. মোহাম্মদ শাহীন হোসাইন চৌধুরীকে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করে স্বাস্থ্য অধিদপ্তরে বদলি করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের এক প্রজ্ঞাপনে এ নির্দেশ দেওয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ডা. মোহাম্মদ শাহীন হোসাইন চৌধুরীকে ওএসডি করে স্বাস্থ্য অধিদপ্তরে ন্যস্ত করা হয়েছে। একই সঙ্গে তাকে আগামী ২৪ আগস্টের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।
নির্ধারিত সময়ের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান না করলে ওই দিনই তিনি তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হিসেবে গণ্য হবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
এদিকে বান্দরবানের নতুন সিভিল সার্জন হিসেবে কাকে দায়িত্ব দেওয়া হচ্ছে, তা এখনো জানা যায়নি।
বান্দরবানের সিভিল সার্জন ডা. মোহাম্মদ শাহীন হোসাইন চৌধুরীকে ওএসডি | আই নিউজ বিডি
বান্দরবানের সিভিল সার্জন ডা. মোহাম্মদ শাহীন হোসাইন চৌধুরীকে ওএসডি
「Eye News BD」アプリ
コメント 0