আলীকদম সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির সাফল্য, আটক ১৪ | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

আলীকদম সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির সাফল্য, আটক ১৪

Md Amir Hosen Sadeky avatar   
Md Amir Hosen Sadeky
আলীকদম সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির সাফল্য, আটক ১৪
আলীকদম সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির সাফল্য, আটক ১৪
ছবি: সংগৃহীত
আলীকদম সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির সাফল্য, আটক ১৪

মোঃ আমির হোসাইন ছাদেকী, আলীকদম (বান্দরবান) প্রতিনিধি:

বান্দরবানের আলীকদম উপজেলার মিয়ানমার সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির সফলতায় ১৪ মিয়ানমার নাগরিক আটক হয়েছেন। পরে তাঁদের আইনগত ব্যবস্থার জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) সূত্রে জানা গেছে, ১৮ আগস্ট কিল্লাইপাড়া চেকপোস্টে ১৪ জন মিয়ানমার নাগরিক স্বেচ্ছায় আত্মসমর্পণ করেন।

আটকদের ব্যাটালিয়ন সদরে নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তাঁরা সবাই পুরুষ এবং নিজেদের মিয়ানমারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য বলে পরিচয় দেন। বিজিবি জানায়, তাঁরা নিরস্ত্র ও বেসামরিক পোশাকে ছিলেন।

অনুপ্রবেশের কারণ ও উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বিজিবি জানায়, অনুমতি ছাড়া সীমান্ত অতিক্রমের দায়ে প্রচলিত আইন, ফরেনার্স অ্যাক্ট ও সরকারি নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। ১৯ আগস্ট তাঁদের আলীকদম থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আলীকদম ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মেহেদী বলেন, সীমান্তে অনুপ্রবেশসহ যেকোনো অবৈধ কর্মকাণ্ড ঠেকাতে বিজিবি নিয়মিত নজরদারি চালাচ্ছে।

আলীকদম থানার ওসি মো. আলমগীর হোসেন বলেন, আটকদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান।

কোন মন্তব্য পাওয়া যায়নি


News Card Generator