ঝালকাঠির কাঁঠালিয়ার বিনাপানি বাজারে যাত্রী ছাউনিটি সংস্কারের অভাবে… | আই নিউজ বিডি

ঝালকাঠি

ঝালকাঠির কাঁঠালিয়ার বিনাপানি বাজারে যাত্রী ছাউনিটি সংস্কারের অভাবে আজ প্রায় অনুপযোগী

কাঁঠালিয়া উপজেলার বিনাপানি বাজারের যাত্রী ছাউনিটি রক্ষণাবেক্ষণের অভাবে বর্তমানে বেহাল দশায় উপনীত হয়েছে। টিন ভেঙে নষ্ট হয়ে যাওয়া এবং বসার বেঞ্চ ভেঙে যাওয়ার ফলে ব্যস্ততম এই বাজারে আসা সাধারণ পথচারী ও স্..
Eidok-এ শেয়ার
ঝালকাঠির কাঁঠালিয়ার বিনাপানি বাজারে যাত্রী ছাউনিটি সংস্কারের অভাবে আজ প্রায় অনুপযোগী
ছবি: সংগৃহীত

 

​মোঃ ইমরান মুন্সি
জেলা প্রতিনিধি ঝালকাঠি

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার বিনাপানি বাজারের যাত্রী ছাউনিটি রক্ষণাবেক্ষণের অভাবে বর্তমানে বেহাল দশায় উপনীত হয়েছে। টিন ভেঙে নষ্ট হয়ে যাওয়া এবং বসার বেঞ্চ ভেঙে যাওয়ার ফলে ব্যস্ততম এই বাজারে আসা সাধারণ পথচারী ও স্থানীয় লোকজনের বিশ্রামের একমাত্র স্থানটি এখন প্রায় অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে।

​স্থানীয় সূত্রে জানা যায়, অতীতে এই যাত্রী ছাউনিটিতে সবসময় পথচারী ও স্থানীয় লোকজনের আনাগোনা এবং মুখর কোলাহল লেগেই থাকত। দূরদূরান্ত থেকে আসা মানুষ বাজারে এসে এখানে স্বস্তিতে বসে বিশ্রাম নিতেন। কিন্তু দীর্ঘদিন ধরে ছাদের টিন নষ্ট হওয়া এবং দেয়ালের সাথে যুক্ত বেঞ্চগুলো ভেঙে যাওয়ায় এটি এখন আর বসার উপযোগী নেই। বর্তমানে ছাউনির ভেতরে বিভিন্ন দোকানের অব্যবহৃত মালামাল ও জিনিসপত্র রাখা হচ্ছে।

​বাজারের সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা জানান, একটি জনবহুল বাজারে যাত্রীদের বসার জন্য এমন একটি ছাউনি থাকা অত্যন্ত জরুরি। কিন্তু বর্তমানে পরিবেশ সম্পূর্ণ নষ্ট হয়ে যাওয়ায় সেটি নিজের কার্যকারিতা হারিয়েছে। দ্রুত নষ্ট হয়ে যাওয়া টিনগুলো পরিবর্তন এবং ভাঙা বেঞ্চগুলো মেরামত করা হলে ছাউনিটি তার পূর্বের প্রাণবন্ত রূপ ফিরে পাবে বলে তারা আশাবাদী।

​এ বিষয়ে স্থানীয় এলাকাবাসী ও বাজার কমিটির পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং স্থানীয় সংসদ সদস্য জনাব মোঃ রফিকুল ইসলাম জামাল মহোদয়ের জরুরি সুদৃষ্টি কামনা করা হয়েছে। তারা মনে করেন, সময়মতো এই যাত্রী ছাউনিটি সংস্কার করা হলে বিনাপানি বাজারের সার্বিক পরিবেশ আরও উন্নত হবে এবং সাধারণ যাত্রীদের দুর্ভোগ লাঘব হবে।

Comentarios 0

No se encontraron comentarios

Artículos relacionados

বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন Noticias del distrito বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন 48 Views মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি Noticias del distrito মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি 58 Views প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু Noticias del distrito প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু 56 Views মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় Noticias del distrito মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় 48 Views রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি Noticias del distrito রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি 43 Views খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি Noticias del distrito খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি 64 Views রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু Noticias del distrito রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু 54 Views