ঝালকাঠির কাঁঠালিয়ার বিনাপানি বাজারে যাত্রী ছাউনিটি সংস্কারের অভাবে… | আই নিউজ বিডি

ঝালকাঠি

ঝালকাঠির কাঁঠালিয়ার বিনাপানি বাজারে যাত্রী ছাউনিটি সংস্কারের অভাবে আজ প্রায় অনুপযোগী

কাঁঠালিয়া উপজেলার বিনাপানি বাজারের যাত্রী ছাউনিটি রক্ষণাবেক্ষণের অভাবে বর্তমানে বেহাল দশায় উপনীত হয়েছে। টিন ভেঙে নষ্ট হয়ে যাওয়া এবং বসার বেঞ্চ ভেঙে যাওয়ার ফলে ব্যস্ততম এই বাজারে আসা সাধারণ পথচারী ও স্..
Eidok-এ শেয়ার
ঝালকাঠির কাঁঠালিয়ার বিনাপানি বাজারে যাত্রী ছাউনিটি সংস্কারের অভাবে আজ প্রায় অনুপযোগী
ছবি: সংগৃহীত

 

​মোঃ ইমরান মুন্সি
জেলা প্রতিনিধি ঝালকাঠি

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার বিনাপানি বাজারের যাত্রী ছাউনিটি রক্ষণাবেক্ষণের অভাবে বর্তমানে বেহাল দশায় উপনীত হয়েছে। টিন ভেঙে নষ্ট হয়ে যাওয়া এবং বসার বেঞ্চ ভেঙে যাওয়ার ফলে ব্যস্ততম এই বাজারে আসা সাধারণ পথচারী ও স্থানীয় লোকজনের বিশ্রামের একমাত্র স্থানটি এখন প্রায় অব্যবহৃত অবস্থায় পড়ে রয়েছে।

​স্থানীয় সূত্রে জানা যায়, অতীতে এই যাত্রী ছাউনিটিতে সবসময় পথচারী ও স্থানীয় লোকজনের আনাগোনা এবং মুখর কোলাহল লেগেই থাকত। দূরদূরান্ত থেকে আসা মানুষ বাজারে এসে এখানে স্বস্তিতে বসে বিশ্রাম নিতেন। কিন্তু দীর্ঘদিন ধরে ছাদের টিন নষ্ট হওয়া এবং দেয়ালের সাথে যুক্ত বেঞ্চগুলো ভেঙে যাওয়ায় এটি এখন আর বসার উপযোগী নেই। বর্তমানে ছাউনির ভেতরে বিভিন্ন দোকানের অব্যবহৃত মালামাল ও জিনিসপত্র রাখা হচ্ছে।

​বাজারের সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা জানান, একটি জনবহুল বাজারে যাত্রীদের বসার জন্য এমন একটি ছাউনি থাকা অত্যন্ত জরুরি। কিন্তু বর্তমানে পরিবেশ সম্পূর্ণ নষ্ট হয়ে যাওয়ায় সেটি নিজের কার্যকারিতা হারিয়েছে। দ্রুত নষ্ট হয়ে যাওয়া টিনগুলো পরিবর্তন এবং ভাঙা বেঞ্চগুলো মেরামত করা হলে ছাউনিটি তার পূর্বের প্রাণবন্ত রূপ ফিরে পাবে বলে তারা আশাবাদী।

​এ বিষয়ে স্থানীয় এলাকাবাসী ও বাজার কমিটির পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং স্থানীয় সংসদ সদস্য জনাব মোঃ রফিকুল ইসলাম জামাল মহোদয়ের জরুরি সুদৃষ্টি কামনা করা হয়েছে। তারা মনে করেন, সময়মতো এই যাত্রী ছাউনিটি সংস্কার করা হলে বিনাপানি বাজারের সার্বিক পরিবেশ আরও উন্নত হবে এবং সাধারণ যাত্রীদের দুর্ভোগ লাঘব হবে।

Комментарии 0

Комментариев нет

Статьи по Теме

চকলেটের প্রলোভনে শিশু ধর্ষণ: মোংলা বন্দর কর্মচারী সিলেট থেকে গ্রেপ্তার, বিচারিক প্রক্রিয়া শুরু Районные новости চকলেটের প্রলোভনে শিশু ধর্ষণ: মোংলা বন্দর কর্মচারী সিলেট থেকে গ্রেপ্তার, বিচারিক প্রক্রিয়া শুরু 17 Views চাঁদপুরে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: ২৫০ শয্যার হাসপাতালে রোগীর চাপ ও মশক নিধনে স্থবিরতা Районные новости চাঁদপুরে ডেঙ্গু পরিস্থিতির অবনতি: ২৫০ শয্যার হাসপাতালে রোগীর চাপ ও মশক নিধনে স্থবিরতা 25 Views চাঁদপুরে অনিরাপদ খাবার পরিবেশন: হোটেল-রেস্তোরাঁর অস্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্যঝুঁকিতে হাজারো মানুষ Районные новости চাঁদপুরে অনিরাপদ খাবার পরিবেশন: হোটেল-রেস্তোরাঁর অস্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্যঝুঁকিতে হাজারো মানুষ 50 Views ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার আইডিসহ ‘ক্যাসিনো সম্রাট’ লিমন গ্রেফতার Районные новости ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার আইডিসহ ‘ক্যাসিনো সম্রাট’ লিমন গ্রেফতার 63 Views সীতাকুণ্ডে থিংকওয়েল ইংলিশ স্কুলের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত Районные новости সীতাকুণ্ডে থিংকওয়েল ইংলিশ স্কুলের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত 33 Views শ্যামনগরে গ্রীন ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা Районные новости শ্যামনগরে গ্রীন ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা 48 Views মাস্টার গ্রেপ্তারের প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ: ভোগান্তিতে দেড়শ যানবাহন Районные новости মাস্টার গ্রেপ্তারের প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ: ভোগান্তিতে দেড়শ যানবাহন 61 Views