হবিগঞ্জে আটকের ২১ ঘণ্টা পর মাহদী হাসানসহ তিনজন মুক্ | আই নিউজ বিডি

হবিগঞ্জ

হবিগঞ্জে আটকের ২১ ঘণ্টা পর মাহদী হাসানসহ তিনজন মুক্

হবিগঞ্জে আটকের প্রায় ২১ ঘণ্টা পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্যসচিব মাহদী হাসানসহ তিনজনকে মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছে পুলিশ।..
Eidok-এ শেয়ার
হবিগঞ্জে আটকের ২১ ঘণ্টা পর মাহদী হাসানসহ তিনজন মুক্
ছবি: সংগৃহীত

 

মঙ্গলবার (১৮ আগস্ট) বেলা ৩টার দিকে তাদের ছেড়ে দেওয়া হয়। মুক্তি পাওয়া অপর দুজন হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মির্জা সুমন ও মো. রাকিব। তাদের মুক্তির খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানার ফটকের সামনে সংগঠনের নেতাকর্মী, স্বজন ও সংবাদকর্মীরা জড়ো হন।

এর আগে সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে হবিগঞ্জ শহরের কোর্ট মসজিদ এলাকা থেকে মাহদী হাসানসহ তিনজনকে আটক করে পুলিশ। পুলিশ জানায়, প্রশাসনের অনুমতি ছাড়া বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়েছিল। বিশৃঙ্খলার আশঙ্কায় তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, হবিগঞ্জ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে কোর্ট মসজিদের সামনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার প্রস্তুতি নেওয়া হচ্ছিল। এ সময় সদর মডেল থানার একদল পুলিশ সেখানে গিয়ে মাহদী হাসানসহ তিনজনকে আটক করে থানায় নিয়ে যায়।

মুক্তির পর মাহদী হাসান অভিযোগ করেন, নিরাপত্তার কথা বলে তাকে থানায় রাখা হলেও যারা তার জন্য হুমকি বলে তিনি দাবি করেন, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ২১ ঘণ্টা আটকে রেখে তাকে অন্যভাবে শাস্তি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

তিনি আরও অভিযোগ করেন, শহরে লোডশেডিং, বিদ্যুতের দাম বৃদ্ধি, গ্যাস সংকট ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিলের প্রস্তুতি নেওয়া হয়েছিল। কিন্তু পুলিশ তাদের টেনে-হিঁচড়ে পিকআপে করে থানায় নিয়ে যায়। কর্মসূচির আগের রাতেও পুলিশ তাদের বাড়িতে গিয়ে তল্লাশি চালিয়ে পরিবারের সদস্যদের হুমকি দিয়েছে বলে দাবি করেন তিনি।

মঙ্গলবার বেলা ৩টার দিকে মাহদী হাসানের বাবা তৈয়বুর রহমানসহ আটক তিনজনের অভিভাবকেরা থানায় যান। পরে মুচলেকা দেওয়ার পর তাদের মুক্তি দেওয়া হয়।

এ বিষয়ে হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হক বলেন, প্রশাসনের অনুমতি ছাড়া বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছিল। বিশৃঙ্খলার আশঙ্কায় তাদের আটক করা হয়। পরে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

তবে মুচলেকায় কী উল্লেখ ছিল, সে বিষয়ে বিস্তারিত জানাননি ওসি।

উল্লেখ্য, গত জানুয়ারিতে একটি বক্তব্যের পর আলোচনায় আসেন মাহদী হাসান। ওই বক্তব্যের পর পুলিশ তাকে আটক করলেও পরে ছেড়ে দেয়।

Yorumlar 0

Hiçbir yorum bulunamadı

İlgili Makaleler

ডিসেম্বর ঘিরে নাশকতার ঝুঁকি নেই, মাঠপর্যায়ে কঠোর নজরদারিতে এসআরবি Diğer ডিসেম্বর ঘিরে নাশকতার ঝুঁকি নেই, মাঠপর্যায়ে কঠোর নজরদারিতে এসআরবি 55 Views এসপি জাহাঙ্গীরের মুঠোফোনে মিলল ‘ডিসেম্বরে জান বাজি রেখে মাঠে নামার’ বার্তা: ডিআইজি Diğer এসপি জাহাঙ্গীরের মুঠোফোনে মিলল ‘ডিসেম্বরে জান বাজি রেখে মাঠে নামার’ বার্তা: ডিআইজি 70 Views ঢাকার নবাবগঞ্জে বন্ধুদের মিলন উৎসব Diğer ঢাকার নবাবগঞ্জে বন্ধুদের মিলন উৎসব 71 Views ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের উদ্যোগে শনিবার (১৪ নভেম্বর) ব্র্যাক জয়পুরহাট সেলস সেন্টারে এই কর্মশালা অনুষ্ঠিত হয় Diğer ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের উদ্যোগে শনিবার (১৪ নভেম্বর) ব্র্যাক জয়পুরহাট সেলস সেন্টারে এই কর্মশালা অনুষ্ঠিত হয় 62 Views লালমনিরহাটে বিরল রোগে আক্রান্ত সবিতা, বাঁচতে চান সহযোগিতায় Diğer লালমনিরহাটে বিরল রোগে আক্রান্ত সবিতা, বাঁচতে চান সহযোগিতায় 53 Views হত্যার হুমকির মুখে এমপি ডা. মাহমুদা মিতু: জাতীয় সংসদে উত্তপ্ত বিতর্কের রেশ Diğer হত্যার হুমকির মুখে এমপি ডা. মাহমুদা মিতু: জাতীয় সংসদে উত্তপ্ত বিতর্কের রেশ 70 Views হৃদ্‌রোগে আক্রান্ত স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন: এনজিওগ্রাম সম্পন্ন, পর্যবেক্ষণে রয়েছেন চিকিৎসাধীন Diğer হৃদ্‌রোগে আক্রান্ত স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন: এনজিওগ্রাম সম্পন্ন, পর্যবেক্ষণে রয়েছেন চিকিৎসাধীন 46 Views