হবিগঞ্জে আটকের ২১ ঘণ্টা পর মাহদী হাসানসহ তিনজন মুক্ | আই নিউজ বিডি

হবিগঞ্জ

হবিগঞ্জে আটকের ২১ ঘণ্টা পর মাহদী হাসানসহ তিনজন মুক্

হবিগঞ্জে আটকের প্রায় ২১ ঘণ্টা পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্যসচিব মাহদী হাসানসহ তিনজনকে মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছে পুলিশ।..
Eidok-এ শেয়ার
হবিগঞ্জে আটকের ২১ ঘণ্টা পর মাহদী হাসানসহ তিনজন মুক্
ছবি: সংগৃহীত

 

মঙ্গলবার (১৮ আগস্ট) বেলা ৩টার দিকে তাদের ছেড়ে দেওয়া হয়। মুক্তি পাওয়া অপর দুজন হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মির্জা সুমন ও মো. রাকিব। তাদের মুক্তির খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানার ফটকের সামনে সংগঠনের নেতাকর্মী, স্বজন ও সংবাদকর্মীরা জড়ো হন।

এর আগে সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে হবিগঞ্জ শহরের কোর্ট মসজিদ এলাকা থেকে মাহদী হাসানসহ তিনজনকে আটক করে পুলিশ। পুলিশ জানায়, প্রশাসনের অনুমতি ছাড়া বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়েছিল। বিশৃঙ্খলার আশঙ্কায় তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, হবিগঞ্জ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে কোর্ট মসজিদের সামনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার প্রস্তুতি নেওয়া হচ্ছিল। এ সময় সদর মডেল থানার একদল পুলিশ সেখানে গিয়ে মাহদী হাসানসহ তিনজনকে আটক করে থানায় নিয়ে যায়।

মুক্তির পর মাহদী হাসান অভিযোগ করেন, নিরাপত্তার কথা বলে তাকে থানায় রাখা হলেও যারা তার জন্য হুমকি বলে তিনি দাবি করেন, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ২১ ঘণ্টা আটকে রেখে তাকে অন্যভাবে শাস্তি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

তিনি আরও অভিযোগ করেন, শহরে লোডশেডিং, বিদ্যুতের দাম বৃদ্ধি, গ্যাস সংকট ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিলের প্রস্তুতি নেওয়া হয়েছিল। কিন্তু পুলিশ তাদের টেনে-হিঁচড়ে পিকআপে করে থানায় নিয়ে যায়। কর্মসূচির আগের রাতেও পুলিশ তাদের বাড়িতে গিয়ে তল্লাশি চালিয়ে পরিবারের সদস্যদের হুমকি দিয়েছে বলে দাবি করেন তিনি।

মঙ্গলবার বেলা ৩টার দিকে মাহদী হাসানের বাবা তৈয়বুর রহমানসহ আটক তিনজনের অভিভাবকেরা থানায় যান। পরে মুচলেকা দেওয়ার পর তাদের মুক্তি দেওয়া হয়।

এ বিষয়ে হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হক বলেন, প্রশাসনের অনুমতি ছাড়া বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছিল। বিশৃঙ্খলার আশঙ্কায় তাদের আটক করা হয়। পরে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

তবে মুচলেকায় কী উল্লেখ ছিল, সে বিষয়ে বিস্তারিত জানাননি ওসি।

উল্লেখ্য, গত জানুয়ারিতে একটি বক্তব্যের পর আলোচনায় আসেন মাহদী হাসান। ওই বক্তব্যের পর পুলিশ তাকে আটক করলেও পরে ছেড়ে দেয়।

Kommentarer 0

Ingen kommentarer fundet

relaterede artikler

জেলায় জেলায় গুম ও জুলাই হত্যাকাণ্ডের তদন্তে নামছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল Andet জেলায় জেলায় গুম ও জুলাই হত্যাকাণ্ডের তদন্তে নামছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 Views গোপন আস্তানায় ও ভার্চুয়াল প্ল্যাটফর্মে আওয়ামী লীগের পুনর্গঠন প্রচেষ্টা: রাজপথে বাড়ছে অস্থিরতা Andet গোপন আস্তানায় ও ভার্চুয়াল প্ল্যাটফর্মে আওয়ামী লীগের পুনর্গঠন প্রচেষ্টা: রাজপথে বাড়ছে অস্থিরতা 35 Views অনিশ্চয়তার মুখে বাংলাদেশের পোশাক শিল্প: ২১০ কারখানা বন্ধের আশঙ্কায় শ্রমিক অসন্তোষ Andet অনিশ্চয়তার মুখে বাংলাদেশের পোশাক শিল্প: ২১০ কারখানা বন্ধের আশঙ্কায় শ্রমিক অসন্তোষ 57 Views ভালুকা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক পদে এস এম আদিল আহাম্মেদের প্রত্যাশা Andet ভালুকা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক পদে এস এম আদিল আহাম্মেদের প্রত্যাশা 194 Views বোয়ালমারীতে রুকইয়াহ ও তদবীর প্রশিক্ষণার্থীদের মিলনমেলা Andet বোয়ালমারীতে রুকইয়াহ ও তদবীর প্রশিক্ষণার্থীদের মিলনমেলা 74 Views ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ পোশাক শ্রমিকদের, যান চলাচল বন্ধ Andet ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ পোশাক শ্রমিকদের, যান চলাচল বন্ধ 48 Views ডায়াবেটিস মোকাবিলায় সমন্বিত স্বাস্থ্যসেবা ও জনসচেতনতার ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ Andet ডায়াবেটিস মোকাবিলায় সমন্বিত স্বাস্থ্যসেবা ও জনসচেতনতার ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ 131 Views