বান্দরবান ইসলামিয়া সিনিয়র মাদরাসায় দাখিল-২০২৬ পরীক্ষায় কৃতি… | আই নিউজ বিডি

বান্দরবান

বান্দরবান ইসলামিয়া সিনিয়র মাদরাসায় দাখিল-২০২৬ পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান।

****
Eidok-এ শেয়ার
বান্দরবান ইসলামিয়া সিনিয়র মাদরাসায় দাখিল-২০২৬ পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান।
ছবি: সংগৃহীত

এস এম তারেকুর রহমান 

বান্দরবান প্রতিনিধি

 

বান্দরবান ইসলামিয়া সিনিয়র মাদরাসায় দাখিল-২০২৬ পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান শুরু হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ১১টায় বান্দরবান ইসলামিয়া সিনিয়র মাদরাসা প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য  মোহাম্মদ নাছির উদ্দীন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও বান্দরবান ইসলামিয়া সিনিয়র মাদরাসার সভাপতি এস. এম. মনজুরুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদরাসার অধ্যক্ষ মুহাম্মদ বদরুল হক।

অনুষ্ঠানে দাখিল-২০২৬ পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। এ সময় অতিথিরা কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের ভবিষ্যৎ জীবনে আরও ভালো ফলাফল অর্জনের পাশাপাশি দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে মাদরাসার শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের ভালো ফলাফলের স্বীকৃতি দেওয়া এবং তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও উৎসাহিত করতেই এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

Комментарии 0

Комментариев нет

Статьи по Теме

ইবিস্থ নেত্রকোণা জেলা ছাত্রকল্যাণের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা Религия и Образование ইবিস্থ নেত্রকোণা জেলা ছাত্রকল্যাণের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা 95 Views জাতীয় শিক্ষা সপ্তাহে দিনাজপুরে চতুর্থবারের মতো শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হলেন শাহজাহান আলী সাজু Религия и Образование জাতীয় শিক্ষা সপ্তাহে দিনাজপুরে চতুর্থবারের মতো শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হলেন শাহজাহান আলী সাজু 251 Views কুলিয়ারচরে মাদকবিরোধী অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত Религия и Образование কুলিয়ারচরে মাদকবিরোধী অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত 92 Views কুলিয়ারচরে মাদকবিরোধী অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত Религия и Образование কুলিয়ারচরে মাদকবিরোধী অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত 60 Views হাঁসের মাংস ও রুটির ভোজে মুকসুদপুর প্রেসক্লাবে সাংবাদিকদের মিলনমেলা Религия и Образование হাঁসের মাংস ও রুটির ভোজে মুকসুদপুর প্রেসক্লাবে সাংবাদিকদের মিলনমেলা 78 Views ফুলেল শুভেচ্ছা, গান-নাচ আর কবিতায় সাতক্ষীরা সরকারি কলেজে নবীন বরণ Религия и Образование ফুলেল শুভেচ্ছা, গান-নাচ আর কবিতায় সাতক্ষীরা সরকারি কলেজে নবীন বরণ 78 Views কাবার চাবি উদ্ধার থেকে হস্তীবর্ষ , আল্লাহর এক নিপুণ মহাপরিকল্পনা Религия и Образование কাবার চাবি উদ্ধার থেকে হস্তীবর্ষ , আল্লাহর এক নিপুণ মহাপরিকল্পনা 162 Views