১৬ মামলার আসামি শাপলা গ্রেফতার, হেরোইন-ট্যাপেন্টাডল উদ্ধার.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

১৬ মামলার আসামি শাপলা গ্রেফতার, হেরোইন-ট্যাপেন্টাডল উদ্ধার..

Shaheen Shaheen avatar   
Shaheen Shaheen
১৬ মামলার আসামি শাপলা গ্রেফতার, হেরোইন-ট্যাপেন্টাডল উদ্ধার..
১৬ মামলার আসামি শাপলা গ্রেফতার, হেরোইন-ট্যাপেন্টাডল উদ্ধার..
ছবি: সংগৃহীত
বগুড়া  চকসুত্রাপুর হাড্ডিপট্টি এলাকার আলোচিত মাদক কারবারি শাপলা বেগম (৪৫)কে ৩০ গ্রাম হেরোইন ও ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার করেছে পুলিশ।..

 

সোমবার (১৭ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে সদর ফাঁড়ি পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। সদর থানার ওসি মো. ইব্রাহীম আলী জানান, শাপলার বিরুদ্ধে আগে ১৬টি মাদক মামলা রয়েছে। এ ঘটনায় নতুন করে আরও একটি মামলা দিয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, হাড্ডিপট্টি এলাকার মাদক কারবারিদের তালিকা করে অভিযান চালানো হচ্ছে। এর আগে একই এলাকার মাদক কারবারি ফাইমা (৫৫)কেও গ্রেফতার করা হয়।

স্থানীয়দের দাবি, শাপলা ও ফাইমাকে একাধিকবার গ্রেফতার করা হলেও জামিনে বেরিয়ে তারা ফের মাদক কারবারে জড়িয়ে পড়েন। মাদক নির্মূলে এলাকায় আরও কঠোর অভিযান চালানোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।

Walang nakitang komento


News Card Generator