শিলক খাল রক্ষা ও বালু উত্তোলন বন্ধের দাবিতে বান্দরবানে মানববন্ধন। | আই নিউজ বিডি

বান্দরবান

শিলক খাল রক্ষা ও বালু উত্তোলন বন্ধের দাবিতে বান্দরবানে মানববন্ধন

****
Eidok-এ শেয়ার
শিলক খাল রক্ষা ও বালু উত্তোলন বন্ধের দাবিতে বান্দরবানে মানববন্ধন
ছবি: সংগৃহীত

বান্দরবান প্রতিনিধি: শিলক খাল রক্ষা, অবৈধভাবে বালু উত্তোলন বন্ধসহ পাঁচ দফা দাবিতে বান্দরবানে মানববন্ধন করেছেন রাজবিলা ইউনিয়নের সচেতন এলাকাবাসী ও শিলক খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সদস্যরা।
সোমবার (১৭ আগস্ট) বিকেল ৩টায় বান্দরবান প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে রাজবিলা ইউনিয়নের ছয়টি গ্রামের শতাধিক নারী-পুরুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, শিলক খাল স্থানীয় মানুষের কৃষি, সেচ ও দৈনন্দিন পানির অন্যতম গুরুত্বপূর্ণ উৎস। দীর্ঘদিন ধরে খাল থেকে বালু উত্তোলন ও বিভিন্ন অনিয়মের কারণে খালের স্বাভাবিক প্রবাহ ও পরিবেশ হুমকির মুখে পড়েছে। এতে কৃষি ও স্থানীয় জনজীবনে বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।
বক্তারা অবিলম্বে শিলক খাল থেকে বালু উত্তোলন বন্ধ, খাল রক্ষা ও খালের স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করাসহ পাঁচ দফা দাবি বাস্তবায়নে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেন।
মানববন্ধন থেকে দাবি বাস্তবায়নে দ্রুত ব্যবস্থা না নিলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি দেওয়ারও ঘোষণা দেওয়া হয়।

Bemerkungen 0

Keine Kommentare gefunden

In Verbindung stehende Artikel

সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল Andere সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 74 Views সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় Andere সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 106 Views শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন Andere শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 73 Views গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন Andere গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 109 Views ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন Andere ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন 115 Views সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন Andere সরকারি কর্মচারীদের বেতন-গ্রেড পর্যালোচনায় ৬ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন 99 Views মাউশিতে পে ফিক্সেশন অনুমোদন: বকেয়া বিল জমা ৮ নভেম্বর Andere মাউশিতে পে ফিক্সেশন অনুমোদন: বকেয়া বিল জমা ৮ নভেম্বর 87 Views