বান্দরবানে ট্রাফিক শৃঙ্খলা নিশ্চিত করতে পুলিশের বিশেষ অভিযান | আই নিউজ বিডি

বান্দরবান

বান্দরবানে ট্রাফিক শৃঙ্খলা নিশ্চিত করতে পুলিশের বিশেষ অভিযান

****
Eidok-এ শেয়ার
বান্দরবানে ট্রাফিক শৃঙ্খলা নিশ্চিত করতে পুলিশের বিশেষ অভিযান
ছবি: সংগৃহীত

বান্দরবান পার্বত্য জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ট্রাফিক আইন বাস্তবায়ন, সড়কে শৃঙ্খলা নিশ্চিতকরণ এবং অবৈধ ও অনিয়মপূর্ণ যানবাহন চলাচল প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনা করেছে জেলা পুলিশ।
রোববার (১৬ আগস্ট ২০২৬) পরিচালিত এ অভিযানে সরাসরি উপস্থিত থেকে কার্যক্রম তদারকি করেন বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মোঃ ওহাবুল ইসলাম খন্দকার।
অভিযানকালে বিভিন্ন যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্র, চালকদের বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ অন্যান্য আইনগত বিষয়াদি যাচাই করা হয়। একই সঙ্গে সড়কে শৃঙ্খলা বজায় রাখা, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ এবং সাধারণ মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সকলকে ট্রাফিক আইন যথাযথভাবে মেনে চলার আহ্বান জানানো হয়।
এ সময় বিশেষভাবে মোটরসাইকেল চালকদের বৈধ ড্রাইভিং লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখার পাশাপাশি হেলমেট ব্যবহার এবং সকল ধরনের ট্রাফিক আইন মেনে চলার জন্য নির্দেশনা দেওয়া হয়।
পুলিশ সুপার মোঃ ওহাবুল ইসলাম খন্দকার বলেন, সড়কে শৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করতে বান্দরবান জেলা পুলিশের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
অভিযানে বান্দরবান জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মান্না দে, বান্দরবান সদর থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ শাহেদ পারভেজ, সদর ট্রাফিকের টিআই ইনচার্জ জনাব মোঃ আলী আজমসহ সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

Kommentarer 0

Inga kommentarer hittades

relaterade artiklar

গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম Brott গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম 70 Views নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার Brott নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার 71 Views দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের Brott দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের 59 Views দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা Brott দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা 97 Views সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত Brott সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত 73 Views ফ্রান্সে সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের কঠোর দমননীতি: উত্তাল প্যারিসসহ বিভিন্ন শহর Brott ফ্রান্সে সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের কঠোর দমননীতি: উত্তাল প্যারিসসহ বিভিন্ন শহর 40 Views শ্রীপুর চৌরাস্তায় এক রাতে তিন দোকানে চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা Brott শ্রীপুর চৌরাস্তায় এক রাতে তিন দোকানে চুরি, আতঙ্কে ব্যবসায়ীরা 81 Views