বান্দরবান পার্বত্য জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ট্রাফিক আইন বাস্তবায়ন, সড়কে শৃঙ্খলা নিশ্চিতকরণ এবং অবৈধ ও অনিয়মপূর্ণ যানবাহন চলাচল প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনা করেছে জেলা পুলিশ।
রোববার (১৬ আগস্ট ২০২৬) পরিচালিত এ অভিযানে সরাসরি উপস্থিত থেকে কার্যক্রম তদারকি করেন বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মোঃ ওহাবুল ইসলাম খন্দকার।
অভিযানকালে বিভিন্ন যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্র, চালকদের বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ অন্যান্য আইনগত বিষয়াদি যাচাই করা হয়। একই সঙ্গে সড়কে শৃঙ্খলা বজায় রাখা, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ এবং সাধারণ মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সকলকে ট্রাফিক আইন যথাযথভাবে মেনে চলার আহ্বান জানানো হয়।
এ সময় বিশেষভাবে মোটরসাইকেল চালকদের বৈধ ড্রাইভিং লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখার পাশাপাশি হেলমেট ব্যবহার এবং সকল ধরনের ট্রাফিক আইন মেনে চলার জন্য নির্দেশনা দেওয়া হয়।
পুলিশ সুপার মোঃ ওহাবুল ইসলাম খন্দকার বলেন, সড়কে শৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করতে বান্দরবান জেলা পুলিশের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
অভিযানে বান্দরবান জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মান্না দে, বান্দরবান সদর থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ শাহেদ পারভেজ, সদর ট্রাফিকের টিআই ইনচার্জ জনাব মোঃ আলী আজমসহ সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
বান্দরবানে ট্রাফিক শৃঙ্খলা নিশ্চিত করতে পুলিশের বিশেষ অভিযান | আই নিউজ বিডি
বান্দরবানে ট্রাফিক শৃঙ্খলা নিশ্চিত করতে পুলিশের বিশেষ অভিযান
- Politics
- International
- Crime
- Law-Court
- Entertainment
- Religion and Education
- District News
- Exclusive
- Sports News
- Agriculture-Economy and Trade
- Interview
- Ramadan
- Documentary
- Health & Beauty
- Earn Money Online
- Kids
- Tech Review
- Book Review
- History
- Tour and Travel
- Stock Market
- Bangladesh
- Stock Video Footage
- Podcast
- Fact Checking
- Campus
- Investigative
- National
- Opinion
- Science and Technology
- Lifestyle
- Jobs and Career
- Expatriates
- Environment and Climate
- Capital
- Other
'আই নিউজ বিডি' অ্যাপ
Comments 0