ঢাকা

আন্দোলনের রাজপথ থেকে ঢাকার পথে পথে ডাব বিক্রি করছেন ছাত্রদল নেতা জুলহাস

: দীর্ঘদিন ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত থেকে আওয়ামী লীগ সরকারবিরোধী বিভিন্ন আন্দোলনে সক্রিয় ছিলেন মো. এনামুল হক জুলহাস। ২০১৪ সালে সরাসরি ছাত্রদলের রাজনীতিতে যুক্ত হন তিনি। জুলাই আন্দোলনের সময়ও ঢাকার..
Поделиться в Eidok
আন্দোলনের রাজপথ থেকে ঢাকার পথে পথে ডাব বিক্রি করছেন ছাত্রদল নেতা জুলহাস
Фото: из открытых источников

 

রাজনীতিতে সক্রিয় থাকার কারণে ২০১৭ সালে আনসার ব্যাটালিয়নে চাকরির সুযোগও হারিয়েছেন বলে জানান জুলহাস। তার ভাষ্য, চাকরির মাঠ থেকেই তাকে বাদ দেওয়া হয় এবং লিখিত পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হয়নি।

সময়ের পরিবর্তনে এখন জীবিকার তাগিদে ঢাকার পথে পথে ভ্যান নিয়ে ডাব বিক্রি করছেন সাবেক এই ছাত্রদল নেতা। সম্প্রতি তার ডাব বিক্রির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিএনপি, ছাত্রদল ও সহযোগী সংগঠনের সাবেক-বর্তমান নেতাকর্মীদের মধ্যে আলোচনা শুরু হয়। অনেকে তার দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগের কথা তুলে ধরে সহানুভূতি প্রকাশ করেন।

মো. এনামুল হক জুলহাস পটুয়াখালীর দশমিনা উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য এবং রনগোপালদী ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ও সিনিয়র সহসভাপতি ছিলেন। তার বাড়ি দশমিনা উপজেলার রনগোপালদী ইউনিয়নের কালারানী গ্রামে। তার বাবা মো. বেল্লাল চৌকিদার দশমিনা উপজেলা মৎস্যজীবী দলের ১ নম্বর সহসভাপতি।

জেলে পরিবারে বেড়ে ওঠা জুলহাস পরিবারের সাত সদস্যের মধ্যে বড়। সংসারের দায়িত্ব কাঁধে নিয়ে স্ত্রী ও কন্যাসন্তানকে সঙ্গে নিয়ে প্রায় তিন মাস আগে ঢাকায় আসেন তিনি। বর্তমানে রাজধানীর বিভিন্ন সড়কে ঘুরে ঘুরে ডাব বিক্রি করছেন। নিজের সংসারের খরচ মেটানোর পর আয় থেকে যতটা সম্ভব গ্রামে থাকা বাবা-মা ও ভাই-বোনদের জন্য পাঠান বলে জানান তিনি।

জুলহাস বলেন, চাকরির জন্য পটুয়াখালীর বিভিন্ন সিনিয়র নেতাকর্মীর কাছে বহুবার গিয়েছেন। তবে এখন পর্যন্ত কোনো চাকরির ব্যবস্থা হয়নি। ফলে বাধ্য হয়ে জীবিকার জন্য ডাব বিক্রি করছেন।

২০১৬ সালে দশমিনা উপজেলা সদর ইউনিয়নের এসএ মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন জুলহাস। পারিবারিক অসচ্ছলতার কারণে এরপর আর পড়াশোনা চালিয়ে যেতে পারেননি।

জুলাই আন্দোলনের স্মৃতি তুলে ধরে জুলহাস বলেন, আন্দোলনের সময় তিনি ঢাকার উত্তরায় ছিলেন এবং সক্রিয়ভাবে অংশ নিয়েছেন। তবে কোনো সুবিধা পাওয়ার আশায় নয়, দল ও দেশের প্রতি ভালোবাসা থেকেই আন্দোলনে অংশ নিয়েছিলেন বলে দাবি করেন তিনি।

রনগোপালদী ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি সাইফুল ইসলাম বলেন, আন্দোলনের সময় তারা জুলহাসের সঙ্গে ছিলেন। ঢাকার উত্তরায় একসঙ্গে আন্দোলনেও অংশ নিয়েছেন তারা।

জুলহাস যে উপজেলা ছাত্রদলের কমিটির সদস্য ছিলেন, সেই কমিটির সভাপতি এইচএম ইকবাল বশির বলেন, “জুলহাস দীর্ঘদিন ছাত্রদল করেছে। তার খারাপ সময়ে দলের পাশে থাকা উচিত।” তার মতে, দশমিনা-গলাচিপা এলাকায় দীর্ঘদিন বিএনপির রাজনীতি করা অনেক নেতাকর্মী বর্তমানে অবহেলিত অবস্থায় রয়েছেন এবং কঠিন সময় পার করছেন।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে জুলহাসের ডাব বিক্রির ছবি ছড়িয়ে পড়ার পর তৃণমূলের নেতাকর্মীদের অনেকেই রাজনৈতিক ত্যাগ ও বর্তমান বাস্তবতার বিষয়টি সামনে আনছেন। তাদের প্রশ্ন—দীর্ঘদিন রাজপথে সক্রিয় থাকা নেতাকর্মীদের দুঃসময়ে দল ও সংগঠনের ভূমিকা কী হওয়া উচিত?

জুলহাসের বর্তমান জীবনসংগ্রাম সেই প্রশ্নটিকেই নতুন করে সামনে এনেছে। 

Eye News BD on WhatsAppBig stories first, straight to your phone. Free.Follow

Комментарии 0

Комментариев нет

Статьи по Теме

নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা Другой নারায়ণগঞ্জে মুফতি আমির হামজার আগমন ঘিরে উত্তেজনা: প্রতিহতের ঘোষণায় কঠোর অবস্থানে জামায়াত নেতা 51 Views নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ Другой নারায়ণগঞ্জে ৯০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার, জব্দ মাদক বিক্রির অর্থ 75 Views সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল Другой সড়ক দুর্ঘটনায় ঢাবি শিক্ষার্থীর অকাল মৃত্যু: কবরের পাশে ফুটবে শেষ ইচ্ছার বেলিফুল 115 Views সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় Другой সংসদ সদস্যের বাড়িতে অগ্নিকাণ্ড: মধ্যরাতে তিন মন্ত্রীকে ফোনে না পাওয়ার ঘটনায় তোলপাড় 120 Views শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন Другой শ্রমজীবী থেকে কোটিপতি: সোনাখাড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী বাবলুর রহস্যময় উত্থান নিয়ে জনমনে প্রশ্ন 86 Views গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন Другой গাজীপুরের চন্দ্রায় চলন্ত বাসে অগ্নিসংযোগ: নিরাপত্তাহীনতায় জনজীবন 127 Views ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন Другой ভারতে অবস্থানরত শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন 124 Views