হামের টিকা রাষ্ট্রীয় ব্যবস্থার বাইরে বেসরকারি খাতে হস্তান্তরের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ তুলে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম সরকারের সংশ্লিষ্টদের কাছে এই নোটিশ পাঠিয়েছেন
সোমবার (১৬ আগস্ট) সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এই লিগ্যাল নোটিশ পাঠানো হয় নোটিশে হামের টিকাকে সরকারি ব্যবস্থাপনা থেকে বেসরকারি খাতে দেওয়ার বিষয়ে অভিযোগ তোলা হয় এবং একই সঙ্গে ড. ইউনূসের বিদেশযাত্রায় অবিলম্বে নিষেধাজ্ঞা আরোপের দাবি জানানো হয়
বিষয়টি নিশ্চিত করে ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম গণমাধ্যমকে জানান, হামের টিকাকে রাষ্ট্রীয় ব্যবস্থা থেকে প্রাইভেট খাতে রূপান্তরের অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ড. মুহাম্মদ ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে তিনি এই আইনি পদক্ষেপ গ্রহণ করেছেন
এদিকে চলতি বছর দেশে হামের মারাত্মক প্রকোপ দেখা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ১৫ আগস্ট পর্যন্ত সারা দেশে হামে আক্রান্ত হয়ে ও হামের উপসর্গ নিয়ে মোট ৯০২টি শিশুর মৃত্যু হয়েছে এর মধ্যে হামের উপসর্গ নিয়ে ৮০৩টি এবং হামে আক্রান্ত হয়ে ৯৯টি শিশু মারা যায়
App „Eye News BD”
Comments 0