হামের টিকা রাষ্ট্রীয় ব্যবস্থার বাইরে বেসরকারি খাতে হস্তান্তরের অভিযোগে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে সরকারের সংশ্লিষ্টদের কাছে একটি আইনি (লিগ্যাল) নোটিশ পাঠানো হয়েছে
সোমবার (১৬ আগস্ট) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোর বরাবরে এই নোটিশটি পাঠান নোটিশে হামের টিকা নিয়ে বাণিজ্যের অভিযোগ তুলে ড. ইউনূসের বিদেশযাত্রায় অবিলম্বে নিষেধাজ্ঞা আরোপের দাবি জানানো হয়
নোটিশ পাঠানোর বিষয়টি নিশ্চিত করে ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম জানান, হামের টিকাকে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ থেকে বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার মতো অশুভ ও অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ড. ইউনূসের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে এই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে
এদিকে চলতি বছর দেশে হামের ব্যাপক প্রাদুর্ভাব দেখা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ তথ্যানুযায়ী, গত ১৫ মার্চ থেকে ১৫ আগস্ট পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে ৮০৩টি শিশু এবং হামে আক্রান্ত হয়ে আরও ৯৯টি শিশুসহ মোট ৯০২টি শিশুর মৃত্যু হয়েছে
Application « Eye News BD »
commentaires 0