দোয়া ও ভালোবাসায় পালিত হলো বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী | আই নিউজ বিডি

দোয়া ও ভালোবাসায় পালিত হলো বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী

বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দেশজুড়ে দোয়া, আলোচনা ও দুস্থদের আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। দলের শীর্ষ নেতাদের দিকনির্দেশনামূলক বক্তব্যের বিস্তারিত জানতে পড়ুন।..
مشاركة على Eidok
দোয়া ও ভালোবাসায় পালিত হলো বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী
الصورة: مجمّعة

সারা দেশে শ্রদ্ধা, মিলাদ ও দোয়া-মাহফিলের মধ্য দিয়ে বিএনপির সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী পালিত হয়েছে শনিবার দিনভর রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা নানা কর্মসূচির আয়োজন করেন এ দিন রাজধানীর মহাখালীর টিঅ্যান্ডটি মাঠে প্রয়াত নেত্রীর জন্মবার্ষিকী উপলক্ষে দুস্থ, অসহায় ও অসুস্থদের মাঝে চেক বিতরণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং সাবেক প্রধানমন্ত্রীর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এতে অংশ নিয়ে বিএনপি মনোনীত রাষ্ট্রপতি প্রার্থী ও দলের সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বেগম খালেদা জিয়ার ত্যাগ ও প্রেরণা বিএনপিকে সব সময় পথ দেখিয়ে নিয়ে যায় তিনি আন্দোলন-সংগ্রামের মাধ্যমে বারবার দেশে গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন এ সময় তিনি বিএনপিকে একটি আধুনিক গণতান্ত্রিক দল হিসেবে গড়ে তোলার শপথ ব্যক্ত করেন এবং খালেদা জিয়া ও স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করেন

দলের সিনিয়র যুগ্ম মহাসচিব (বর্তমানে স্থায়ী কমিটির সদস্য) রুহুল কবির রিজভীর সঞ্চালনায় নয়াপল্টনের অনুষ্ঠানে জাতীয় স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী ও ড. আব্দুল মঈন খান বক্তব্য রাখেন দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জাতীয়তাবাদী ওলামা দলের সদস্যসচিব মাওলানা আবুল হোসেইন এতে দলের যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, শহীদউদ্দীন চৌধুরী এ্যানিসহ অন্যান্য কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন

বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে সুরা ফাতেহা পাঠ ও দোয়া-মোনাজাত করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এর আগে দুপুরে সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান এছাড়া মালিবাগে দোয়া মাহফিল শেষে অসহায়দের মাঝে খাবার বিতরণ করেন সাবেক নির্বাহী কমিটি সদস্য সৈয়দ সাদাত আহমেদ উল্লেখ্য, ১৯৪৫ সালের ১৫ আগস্ট দিনাজপুরে জন্মগ্রহণ করা বেগম খালেদা জিয়া ২০২৫ সালের ৩০ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন

تعليقات 0

لم يتم العثور على تعليقات

مقالات ذات صلة

পোশাক খাতে অস্থিরতা দমনে জিরো টলারেন্স: জনপ্রতিনিধিদের জবাবদিহিতার আওতায় আনার নির্দেশ প্রধানমন্ত্রীর السياسة পোশাক খাতে অস্থিরতা দমনে জিরো টলারেন্স: জনপ্রতিনিধিদের জবাবদিহিতার আওতায় আনার নির্দেশ প্রধানমন্ত্রীর 26 Views নিষিদ্ধ ছাত্রলীগের তৎপরতা প্রতিহত করতে রাজপথে থাকার আহ্বান ছাত্র জমিয়তের السياسة নিষিদ্ধ ছাত্রলীগের তৎপরতা প্রতিহত করতে রাজপথে থাকার আহ্বান ছাত্র জমিয়তের 41 Views নাগরপুর বণিক সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী বকুলের গণসংযোগ, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক সাড়া السياسة নাগরপুর বণিক সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী বকুলের গণসংযোগ, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক সাড়া 83 Views পাল্টা কর্মসূচি নয়, ডিসেম্বরজুড়ে সতর্ক থাকার ও মাঠে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের السياسة পাল্টা কর্মসূচি নয়, ডিসেম্বরজুড়ে সতর্ক থাকার ও মাঠে সক্রিয় থাকার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের 63 Views টুঙ্গিপাড়ায় আবাও বিএনপির কার্যালয়ে আ/গু/ন السياسة টুঙ্গিপাড়ায় আবাও বিএনপির কার্যালয়ে আ/গু/ন 59 Views গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্যে বিক্ষোভ মিছিল, শহরজুড়ে উত্তেজনা السياسة গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্যে বিক্ষোভ মিছিল, শহরজুড়ে উত্তেজনা 58 Views গোপালগঞ্জসহ তিন জেলায় নতুন ডিসি নিয়োগ: উত্তপ্ত পরিস্থিতিতে প্রশাসনিক রদবদল السياسة গোপালগঞ্জসহ তিন জেলায় নতুন ডিসি নিয়োগ: উত্তপ্ত পরিস্থিতিতে প্রশাসনিক রদবদল 82 Views