শেরপুরে জাতীয় মৎস্যপক্ষে তিন সফল চাষিকে সম্মাননা | আই নিউজ বিডি

শেরপুর

শেরপুরে জাতীয় মৎস্যপক্ষে তিন সফল চাষিকে সম্মাননা

****
Eidok-এ শেয়ার
শেরপুরে জাতীয় মৎস্যপক্ষে তিন সফল চাষিকে সম্মাননা
ছবি: সংগৃহীত

শেরপুরে জাতীয় মৎস্যপক্ষে তিন সফল চাষিকে সম্মাননা

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শেরপুরে জাতীয় মৎস্যপক্ষ উপলক্ষে উপজেলার তিন সফল মৎস্যচাষিকে সম্মাননা দেওয়া হয়েছে। রোববার উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে তাঁদের হাতে ক্রেস্ট তুলে দেন অতিথিরা।

রোববার (১৬ আগস্ট) বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মৎস্যপক্ষ চলবে আগামী ৩০ আগস্ট পর্যন্ত।

অনুষ্ঠান উপলক্ষে সকালে মৎস্যচাষীদের অংশগ্রহণে একটি শোভাযাত্রা বের করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সম্মাননাপ্রাপ্ত তিন মৎস্যচাষি হলেন উপজেলার মির্জাপুরের জাহিদুল ইসলাম, শাহবন্দেগী ইউনিয়নের আবদুর রাজ্জাক এবং সীমাবাড়ী ইউনিয়নের হামিদুল হক সরকার। জাহিদুল ইসলাম দেশীয় প্রজাতির ছোট মাছ চাষে, আবদুর রাজ্জাক মনোসেক্স তেলাপিয়া চাষে এবং হামিদুল হক সরকার কার্পজাতীয় মাছ চাষে সাফল্যের জন্য এ সম্মাননা পান।

এ ছাড়া মৎস্যপক্ষ উপলক্ষে উপজেলা পরিষদের পুকুরে ৫০ কেজি কার্পজাতীয় মাছের পোনা অবমুক্ত করেন অতিথিরা।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইদুজ্জামান হিমু। স্বাগত বক্তব্য দেন উপজেলা অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সিনিয়র মৎস্য কর্মকর্তা ইকবাল হোসেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন বগুড়া জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও শেরপুর পৌরসভার সাবেক মেয়র জানে আলম খোকা, উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, হাসানুল মারুফসহ অন্যরা।

বক্তারা বলেন, মাছ উৎপাদন বাড়ানোর পাশাপাশি আধুনিক ও টেকসই পদ্ধতিতে মৎস্যচাষে চাষিদের আরও উৎসাহিত করতে হবে। দেশের পুষ্টি চাহিদা পূরণ ও কর্মসংস্থান সৃষ্টিতে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

Bemerkungen 0

Keine Kommentare gefunden

In Verbindung stehende Artikel

ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার আইডিসহ ‘ক্যাসিনো সম্রাট’ লিমন গ্রেফতার Bezirksnachrichten ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার আইডিসহ ‘ক্যাসিনো সম্রাট’ লিমন গ্রেফতার 7 Views সীতাকুণ্ডে থিংকওয়েল ইংলিশ স্কুলের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত Bezirksnachrichten সীতাকুণ্ডে থিংকওয়েল ইংলিশ স্কুলের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত 27 Views শ্যামনগরে গ্রীন ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা Bezirksnachrichten শ্যামনগরে গ্রীন ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা 42 Views মাস্টার গ্রেপ্তারের প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ: ভোগান্তিতে দেড়শ যানবাহন Bezirksnachrichten মাস্টার গ্রেপ্তারের প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ: ভোগান্তিতে দেড়শ যানবাহন 61 Views সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি নাকি পেশার অপব্যবহার? ক্ষোভ ও উত্তাল প্রতিক্রিয়া Bezirksnachrichten সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি নাকি পেশার অপব্যবহার? ক্ষোভ ও উত্তাল প্রতিক্রিয়া 59 Views সদরপুরে  বহু বিবাহ কান্ডে  ডাচ্‌-বাংলা ব্যাংকের এজেন্ট উধাও, দুশ্চিন্তায় গ্রাহক Bezirksnachrichten সদরপুরে বহু বিবাহ কান্ডে ডাচ্‌-বাংলা ব্যাংকের এজেন্ট উধাও, দুশ্চিন্তায় গ্রাহক 313 Views উল্লাপাড়ায় যুবলীগ নেতা লুলুসহ পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫ Bezirksnachrichten উল্লাপাড়ায় যুবলীগ নেতা লুলুসহ পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫ 58 Views