শেরপুরে জাতীয় মৎস্যপক্ষে তিন সফল চাষিকে সম্মাননা | আই নিউজ বিডি

শেরপুর

শেরপুরে জাতীয় মৎস্যপক্ষে তিন সফল চাষিকে সম্মাননা

****
Eidok-এ শেয়ার
শেরপুরে জাতীয় মৎস্যপক্ষে তিন সফল চাষিকে সম্মাননা
ছবি: সংগৃহীত

শেরপুরে জাতীয় মৎস্যপক্ষে তিন সফল চাষিকে সম্মাননা

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শেরপুরে জাতীয় মৎস্যপক্ষ উপলক্ষে উপজেলার তিন সফল মৎস্যচাষিকে সম্মাননা দেওয়া হয়েছে। রোববার উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে তাঁদের হাতে ক্রেস্ট তুলে দেন অতিথিরা।

রোববার (১৬ আগস্ট) বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মৎস্যপক্ষ চলবে আগামী ৩০ আগস্ট পর্যন্ত।

অনুষ্ঠান উপলক্ষে সকালে মৎস্যচাষীদের অংশগ্রহণে একটি শোভাযাত্রা বের করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সম্মাননাপ্রাপ্ত তিন মৎস্যচাষি হলেন উপজেলার মির্জাপুরের জাহিদুল ইসলাম, শাহবন্দেগী ইউনিয়নের আবদুর রাজ্জাক এবং সীমাবাড়ী ইউনিয়নের হামিদুল হক সরকার। জাহিদুল ইসলাম দেশীয় প্রজাতির ছোট মাছ চাষে, আবদুর রাজ্জাক মনোসেক্স তেলাপিয়া চাষে এবং হামিদুল হক সরকার কার্পজাতীয় মাছ চাষে সাফল্যের জন্য এ সম্মাননা পান।

এ ছাড়া মৎস্যপক্ষ উপলক্ষে উপজেলা পরিষদের পুকুরে ৫০ কেজি কার্পজাতীয় মাছের পোনা অবমুক্ত করেন অতিথিরা।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইদুজ্জামান হিমু। স্বাগত বক্তব্য দেন উপজেলা অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সিনিয়র মৎস্য কর্মকর্তা ইকবাল হোসেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন বগুড়া জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও শেরপুর পৌরসভার সাবেক মেয়র জানে আলম খোকা, উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, হাসানুল মারুফসহ অন্যরা।

বক্তারা বলেন, মাছ উৎপাদন বাড়ানোর পাশাপাশি আধুনিক ও টেকসই পদ্ধতিতে মৎস্যচাষে চাষিদের আরও উৎসাহিত করতে হবে। দেশের পুষ্টি চাহিদা পূরণ ও কর্মসংস্থান সৃষ্টিতে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

Comentarios 0

No se encontraron comentarios

Artículos relacionados

বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন Noticias del distrito বিএনপির আপত্তির মুখে মাধবপুরে প্রশাসনের সিদ্ধান্তে তাহেরী ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে সুন্নি মহাসম্মেলন 49 Views মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি Noticias del distrito মধুখালীর উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চাইল জাতীয় নাগরিক পার্টি 60 Views প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু Noticias del distrito প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনই একমাত্র হাতিয়ার: বিএনপি নেতা বাচ্চু 57 Views মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় Noticias del distrito মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় 49 Views রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি Noticias del distrito রাজা প্রতাপাদিত্যের শিবসা দুর্গের স্মৃতিবিজড়িত স্থাপনা, ধ্বংসাবশেষ ঘিরে প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য সংরক্ষণের দাবি 45 Views খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি Noticias del distrito খানবাহাদুর আহ্ছানউল্লার স্মৃতি সংরক্ষণে সাতক্ষীরায় স্থাপনা নির্মাণ ও প্রতিষ্ঠান নামকরণের দাবি 64 Views রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু Noticias del distrito রাজধানীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলে রাষ্ট্র অচল: এমপি বাচ্চু 55 Views