বাবার জানাজায় প্যারোলে মুক্তি, দাফন শেষে ফের কারাগারে ছাত্রলীগ নেতা.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

বাবার জানাজায় প্যারোলে মুক্তি, দাফন শেষে ফের কারাগারে ছাত্রলীগ নেতা..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
বাবার জানাজায় প্যারোলে মুক্তি, দাফন শেষে ফের কারাগারে ছাত্রলীগ নেতা..
বাবার জানাজায় প্যারোলে মুক্তি, দাফন শেষে ফের কারাগারে ছাত্রলীগ নেতা..
ছবি: সংগৃহীত
বাবার মৃত্যুর পর প্যারোলে মুক্তি পেয়ে জানাজা ও দাফনে অংশ নিলেন কারাবন্দি নাটোর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাকিবুল হাসান জেমস। নির্ধারিত সময় শেষে তাকে আবার কারাগারে ফিরিয়ে নেওয়া হয়েছে।..

বাবার মৃত্যুর পর শেষবারের মতো তাকে বিদায় জানাতে প্যারোলে মুক্তি পেয়েছেন কারাবন্দি নাটোর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাকিবুল হাসান জেমস দুই ঘণ্টার প্যারোলে মুক্তি পেয়ে তিনি শনিবার (১৫ আগস্ট) রাতে বাবার জানাজা ও দাফনে অংশ নেন

জানা গেছে, শনিবার দুপুরে জেমসের বাবা আবুল কালাম আজাদ মারা যান বাবার মৃত্যুর খবর পাওয়ার পর পরিবারের পক্ষ থেকে জেমসকে জানাজা ও দাফনে অংশ নেওয়ার সুযোগ দিতে প্রশাসনের কাছে আবেদন করা হয় আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে দুই ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়

রাত ৯টার দিকে পুলিশি পাহারায় নাটোর শহরের বড়গাছা এলাকার বুড়া দরগা মসজিদে বাবার জানাজায় অংশ নেন জেমস জানাজা শেষে তিনি বাবার দাফনেও অংশ নেন এরপর নির্ধারিত সময় শেষে পুলিশি পাহারায় তাকে আবার কারাগারে ফিরিয়ে নেওয়া হয়

জেমসের পরিবারের সূত্র জানায়, তিনি রাজনৈতিক মামলায় গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন গত ৫ আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন পরে অসুস্থ বাবাকে দেখতে বাড়িতে আসার পর গত ২১ জুন রাতে বড়গাছা এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন

Nenhum comentário encontrado


News Card Generator