পদ্মার বুকে উল্লাস, কিন্তু মৃত্যুঝুঁকি কেন? | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

পদ্মার বুকে উল্লাস, কিন্তু মৃত্যুঝুঁকি কেন?

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
পদ্মার বুকে উল্লাস, কিন্তু মৃত্যুঝুঁকি কেন?
পদ্মার বুকে উল্লাস, কিন্তু মৃত্যুঝুঁকি কেন?
ছবি: সংগৃহীত
বর্ষায় পদ্মার অপার সৌন্দর্য উপভোগ করতে হাজারো মানুষের ভিড়। কিন্তু নৌভ্রমণে নেই পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা, লাইফ জ্যাকেট ছাড়াই চলছে ঝুঁকিপূর্ণ আচরণ। এই আনন্দ কি ডেকে আনবে কোনো দুর্ঘটনা?..

বর্ষাকালে পদ্মা নদী যেন নতুন জীবন ফিরে পায় পানির উচ্চতা বৃদ্ধি এবং তীব্র স্রোতের সঙ্গে নদীর বুকে ছড়িয়ে পড়ে অপার সৌন্দর্য এই মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করতে প্রতিদিন রাজশাহীর পদ্মাপাড়ে ভিড় করছেন হাজার হাজার মানুষ পরিবার, বন্ধু বা সহপাঠীদের সঙ্গে অনেকেই নৌকায় চড়ে উপভোগ করছেন নদীর ঢেউ এবং মুঠোফোনে ধারণ করছেন ছবি ও ভিডিও তবে এই আনন্দময় দৃশ্যের আড়ালেই লুকিয়ে আছে ভয়াবহ ঝুঁকি

রাজশাহীর টি-বাঁধ, আই-বাঁধ, নবগঙ্গা, পদ্মা গার্ডেন এবং তালাইমারী ফুলতলা ঘাটে বর্ষা এলেই নৌভ্রমণের আয়োজন বেড়ে যায় বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ছোট ডিঙি ও কাঠের ট্রলারে দর্শনার্থীদের উপচেপড়া ভিড় দেখা যায় সূর্যাস্তের সময় নদীর বুকে ভেসে বেড়ানোর আনন্দ নিতে অনেকেই এসব ঘাটে ছুটে আসেন কিন্তু নদীর এই মনোরম রূপের বিপরীতে নিরাপত্তা ব্যবস্থার চিত্র বেশ উদ্বেগজনক

ঘাটে গিয়ে দেখা যায়, অধিকাংশ যাত্রীর গায়ে লাইফ জ্যাকেট নেই কেউ কেউ জ্যাকেট হাতে নিয়ে বসে আছেন অথবা নৌকার এক পাশে রেখে দিয়েছেন নৌকা চলার সময় অনেকে দাঁড়িয়ে পড়েন, কেউ আবার নৌকার সামনের অংশে গিয়ে পা ঝুলিয়ে বসেন ছবি ও ভিডিও ধারণের সময় ভালো দৃশ্য পাওয়ার জন্য একে অপরের সঙ্গে প্রতিযোগিতা করেন, যা নৌকার ভারসাম্য নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি করে

নৌকার মাঝি রিয়াদ জানান, নৌকায় ওঠার সময় যাত্রীদের লাইফ জ্যাকেট পরতে বলা হলেও অনেকেই ছবি তোলার জন্য দাঁড়িয়ে যান বা নৌকার কিনারায় বসেন নিষেধ করলে কেউ কেউ খারাপ ব্যবহার করেন তাদের নিরাপত্তার কথা ভেবেই এসব বলা হয় নৌপুলিশও যাত্রীদের সতর্ক করছে, কিন্তু অনেকেই লাইফ জ্যাকেট নিতে চান না যাত্রীরা লাইফ জ্যাকেট না পরলে কোনো নৌকা যেন ঘাট থেকে না ছাড়ে, এমন সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবছে কর্তৃপক্ষ

Inga kommentarer hittades


News Card Generator