বিদ্যুৎ-গ্যাস সংকট দ্রুত সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

বিদ্যুৎ-গ্যাস সংকট দ্রুত সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
বিদ্যুৎ-গ্যাস সংকট দ্রুত সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর..
বিদ্যুৎ-গ্যাস সংকট দ্রুত সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর..
ছবি: সংগৃহীত
আগামী কয়েক দিনের মধ্যে বিদ্যুৎ ও গ্যাসের সমস্যা সমাধান হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে চলমান সংকটের জন্য দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে..

শনিবার (১৫ আগস্ট) সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে দুস্থদের সহায়তা অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

বিদ্যুৎ সংকট নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের আন্দোলনের প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেন, দুই দিন আগে একটি রাজনৈতিক দলের সদস্যরা সামনে হারিকেন নিয়ে ‘গ্যাস-বিদ্যুৎ দে’ স্লোগান দিয়ে প্রতিবাদ করছিলেন। অথচ তাদের পেছনে ফ্যান চলছিল। তিনি এটিকে রাজনৈতিক দলগুলোর হঠকারিতা হিসেবে উল্লেখ করেন।

প্রধানমন্ত্রী বলেন, কিছু রাজনৈতিক দল হঠকারিতার মাধ্যমে বিদ্যুৎ ইস্যুকে কেন্দ্র করে দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে। তবে সরকার গ্যাসের সমস্যা সমাধানে কাজ করছে। কারিগরি ত্রুটিও কমানো হয়েছে এবং দ্রুত বিদ্যুৎ সমস্যার সমাধান হবে বলে জানান তিনি।

এ সময় বিরোধীদলকে বিদ্যুৎ ও গ্যাস সংকট সমাধানে আগামী তিন মাসের মধ্যে একটি পরিকল্পনা দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

বিরোধীদলের উদ্দেশে তিনি বলেন, তাদের কোনো পরিকল্পনা যদি আগামী তিন মাসের মধ্যে সমস্যার সমাধান করতে পারে, তাহলে সরকার সেই পরিকল্পনাই গ্রহণ করবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, আগামী কয়েক দিনের মধ্যেই বিদ্যুৎ ও গ্যাসের সংকটের উন্নতি হবে। এ সংকটের কারণে জনগণের ভোগান্তির জন্য তিনি দুঃখ প্রকাশ করেন এবং পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান।

বিষয়: জাতীয়, বিদ্যুৎ, গ্যাস, রাজনীতি 

Keine Kommentare gefunden


News Card Generator