দেশজুড়ে তীব্র লোডশেডিংয়ের নেপথ্যে প্রধান ৩ কারণ, বিপাকে শিল্প ও জনজীবন.. | আই নিউজ বিডি | বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও ভিডিও

দেশজুড়ে তীব্র লোডশেডিংয়ের নেপথ্যে প্রধান ৩ কারণ, বিপাকে শিল্প ও জনজীবন..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
দেশজুড়ে তীব্র লোডশেডিংয়ের নেপথ্যে প্রধান ৩ কারণ, বিপাকে শিল্প ও জনজীবন..
দেশজুড়ে তীব্র লোডশেডিংয়ের নেপথ্যে প্রধান ৩ কারণ, বিপাকে শিল্প ও জনজীবন..
ছবি: সংগৃহীত
জ্বালানি সংকটে দেশজুড়ে তীব্র লোডশেডিংয়ে জনজীবন ও শিল্প খাত বিপর্যস্ত। বিদ্যুৎ ঘাটতির নেপথ্যে ৩টি প্রধান কারণ কী এবং পরিস্থিতি সামাল দিতে সরকারের নতুন নির্দেশনা কী?..

দেশজুড়ে তীব্র আকার ধারণ করেছে বিদ্যুৎ বিভ্রাট ও লোডশেডিং প্রচণ্ড গরমে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ না থাকায় একদিকে বিপর্যস্ত সাধারণ জনজীবন, অন্যদিকে নারায়ণগঞ্জ ও গাজীপুরের শিল্পাঞ্চলে গ্যাস ও বিদ্যুতের অভাবে উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে দেশে পর্যাপ্ত উৎপাদন সক্ষমতা থাকা সত্ত্বেও চলমান তীব্র সংকটের নেপথ্যে তিনটি প্রধান কারণ চিহ্নিত করেছেন সংশ্লিষ্টরা এর মধ্যে রয়েছে মহেশখালীর এলএনজি টার্মিনালে যান্ত্রিক ত্রুটির কারণে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ কমে যাওয়া, বড়পুকুরিয়াসহ কয়লাভিত্তিক কেন্দ্রগুলোতে কারিগরি ও জ্বালানি জটিলতা এবং বেসরকারি কেন্দ্র ও আমদানিকারকদের বকেয়া বিল জমে যাওয়া

পেট্রোবাংলার তথ্য অনুযায়ী, গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোতে দৈনিক ২ হাজার ৫২৪ মিলিয়ন ঘনফুট চাহিদার বিপরীতে সরবরাহ অনেক কমে যাওয়ায় বহু কেন্দ্রের উৎপাদন বন্ধ রাখতে হয়েছে বর্তমানে দেশে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা ১৮ হাজার ৫০০ মেগাওয়াটের বেশি এবং মোট স্থাপিত সক্ষমতা ৩৩ হাজার ৯২ মেগাওয়াট হলেও জ্বালানি ঘাটতির কারণে চাহিদামতো বিদ্যুৎ উৎপাদন সম্ভব হচ্ছে না ফলে রাজধানী ঢাকাসহ দেশের সব বিভাগেই চাহিদার তুলনায় সরবরাহ ঘাটতি তৈরি হয়েছে

বিদ্যুৎ বিভ্রাটের কারণে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে দেশের গ্রামাঞ্চল, যেখানে দিনে ১০ থেকে ১২ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং হচ্ছে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় দিনাজপুরের নবাবগঞ্জ ও পার্বতীপুরসহ কয়েকটি এলাকার বিদ্যুৎ অফিস ও উপকেন্দ্রে গ্রাহকদের হামলার ঘটনা ঘটেছে এমন পরিস্থিতিতে বিদ্যুৎ স্থাপনা ও কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা চেয়ে পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) কাছে চিঠি দিয়েছে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ অ্যাসোসিয়েশন সংকট মোকাবিলায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) পক্ষ থেকে সব বিতরণ সংস্থাকে সুষম লোড ব্যবস্থাপনার নির্দেশনা দেওয়া হয়েছে

পরিস্থিতি মোকাবিলা ও বিদ্যুৎ সাশ্রয়ে সারাদেশে সব শপিং মল, মার্কেট, দোকানপাট এবং মেলা বা সাংস্কৃতিক আয়োজন রাত ৮টার মধ্যে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বিদ্যুৎ বিভাগ একই সঙ্গে সন্ধ্যা ৭টার মধ্যে সব ধরনের আলোকসজ্জা ও বিলবোর্ড বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে, তবে জরুরি সেবাগুলো এর আওতামুক্ত থাকবে সরকার পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করার চেষ্টা চালালেও এলএনজি টার্মিনালের ত্রুটি ও জ্বালানি সীমাবদ্ধতার কারণে সংকট পুরোপুরি কাটতে কিছুটা সময় লাগতে পারে বলে বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে

Không có bình luận nào được tìm thấy


News Card Generator