ভৈরবে একসঙ্গে তিন সন্তানের জন্ম দিলেন প্রবাসীর স্ত্রী প্রিয়া বর্মণ | আই নিউজ বিডি

ভৈরবে একসঙ্গে তিন সন্তানের জন্ম দিলেন প্রবাসীর স্ত্রী প্রিয়া বর্মণ

কিশোরগঞ্জের ভৈরবে এক সফল অস্ত্রোপচারে একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন এক প্রবাসীর স্ত্রী। দুই ছেলে ও এক মেয়েসন্তানকে নিয়ে পরিবারে বইছে আনন্দের জোয়ার, বর্তমানে কেমন আছে নবজাতকেরা?..
Eidok-এ শেয়ার
ভৈরবে একসঙ্গে তিন সন্তানের জন্ম দিলেন প্রবাসীর স্ত্রী প্রিয়া বর্মণ
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের ভৈরবে একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন প্রিয়া বর্মণ (২১) নামের এক প্রবাসীর স্ত্রী জন্ম নেওয়া নবজাতকদের মধ্যে দুজন ছেলে ও একজন মেয়ে রয়েছে বর্তমানে মা ও তিন সন্তানই সম্পূর্ণ সুস্থ আছেন বৃহস্পতিবার দিবাগত রাত ২টায় ভৈরবপুর উত্তরপাড়া এলাকার ডা. ইসরাত জাহান স্পেশালাইজড হাসপাতালে এই সফল সিজারিয়ান অপারেশন সম্পন্ন হয়

পারিবারিক ও হাসপাতাল সূত্রে জানা যায়, প্রিয়া বর্মণ ভৈরব পৌর শহরের জগন্নাথপুর দক্ষিণ পাড়া এলাকার গ্রিস প্রবাসী বিজয় বর্মণের স্ত্রী দুই বছর আগে পারিবারিকভাবে তাদের বিয়ে হয় এবং এটিই তাদের প্রথম সন্তান বিয়ের কিছুদিন পর থেকেই তিনি ডা. ইসরাত জাহানের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন এবং চিকিৎসার মাধ্যমেই তিনি গর্ভধারণ করেন গর্ভাবস্থার দুই মাস বয়স থেকেই গর্ভে তিন সন্তান থাকার বিষয়টি জানতে পারে পরিবার

হাসপাতালের চেয়ারম্যান ডা. এ.জে.এম ফরহাদ জানান, নির্ধারিত সময়ের একটু আগে, অর্থাৎ সাড়ে সাত মাসের মাথায় গর্ভকালীন জটিলতা ও প্রসব ব্যথা নিয়ে প্রিয়া বর্মণকে হাসপাতালে ভর্তি করা হয় প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে সিজারিয়ানের মাধ্যমে একে একে তিন সন্তানকে নিরাপদে প্রসব করানো হয় তিনি আরও জানান, তাদের হাসপাতালে এ নিয়ে পঞ্চমবারের মতো সফলভাবে একসঙ্গে তিনটি সন্তানের প্রসব করানো হলো

হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স জিবা আক্তার জানান, জন্মকালে ওজন কিছুটা কম থাকায় সুরক্ষার স্বার্থে নবজাতকদের ২৪ ঘণ্টা এনআইসিইউতে (NICU) নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছিল বর্তমানে তারা সবাই বিপদমুক্ত রয়েছে এ ঘটনায় সন্তোষ প্রকাশ করে নতুন অতিথিদের ফুফু রুপা বর্মণ চিকিৎসা সেবার প্রশংসা করেন অন্যদিকে, জন্ম নেওয়া তিন সন্তানকে মানুষের মতো মানুষ ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে চান বলে প্রকাশ করেছেন মা প্রিয়া বর্মণ

تبصرے 0

کوئی تبصرہ نہیں ملا

متعلقہ مضامین

ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার আইডিসহ ‘ক্যাসিনো সম্রাট’ লিমন গ্রেফতার ضلع کی خبریں ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার আইডিসহ ‘ক্যাসিনো সম্রাট’ লিমন গ্রেফতার 3 Views সীতাকুণ্ডে থিংকওয়েল ইংলিশ স্কুলের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ضلع کی خبریں সীতাকুণ্ডে থিংকওয়েল ইংলিশ স্কুলের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত 26 Views শ্যামনগরে গ্রীন ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা ضلع کی خبریں শ্যামনগরে গ্রীন ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা 40 Views মাস্টার গ্রেপ্তারের প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ: ভোগান্তিতে দেড়শ যানবাহন ضلع کی خبریں মাস্টার গ্রেপ্তারের প্রতিবাদে শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ: ভোগান্তিতে দেড়শ যানবাহন 61 Views সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি নাকি পেশার অপব্যবহার? ক্ষোভ ও উত্তাল প্রতিক্রিয়া ضلع کی خبریں সাংবাদিকতার আড়ালে চাঁদাবাজি নাকি পেশার অপব্যবহার? ক্ষোভ ও উত্তাল প্রতিক্রিয়া 59 Views সদরপুরে  বহু বিবাহ কান্ডে  ডাচ্‌-বাংলা ব্যাংকের এজেন্ট উধাও, দুশ্চিন্তায় গ্রাহক ضلع کی خبریں সদরপুরে বহু বিবাহ কান্ডে ডাচ্‌-বাংলা ব্যাংকের এজেন্ট উধাও, দুশ্চিন্তায় গ্রাহক 313 Views উল্লাপাড়ায় যুবলীগ নেতা লুলুসহ পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫ ضلع کی خبریں উল্লাপাড়ায় যুবলীগ নেতা লুলুসহ পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৫ 58 Views