কিশোরগঞ্জের কুলিয়ারচরে ৭ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টায় আটক ১ | আই নিউজ বিডি

কিশোরগঞ্জ

কিশোরগঞ্জের কুলিয়ারচরে ৭ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টায় আটক ১

****
Eidok-এ শেয়ার
কিশোরগঞ্জের কুলিয়ারচরে ৭ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টায় আটক ১
ছবি: সংগৃহীত

কুলিয়ারচরে ৭ বছরের এক শি*শুকে ধ*র্ষণের চেষ্টার চাঞ্চল্যকর ঘটনায় অভিযুক্ত পলাতক বখাটে কিশোর আসিফকে (১৭) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় তাকে গ্রেপ্তারের পর আজ শনিবার (১৫ আগস্ট) দুপুরে তাকে কিশোরগঞ্জে বিজ্ঞ আদালতের মাধ্যমে কিশোর সংশোধনাগারে পাঠানো হয়েছে।
‎
‎এর আগে গত ২৭ জুন (শনিবার) বিকেলে উপজেলার দ্বাড়িয়াকান্দি পূর্ব পাড়া (খলিফা আটি) গ্রামে এই ন্যক্কারজনক ঘটনা ঘটে। স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, বাবা-মা দুজনই গার্মেন্টসে চাকরি করায় শিশুটি নানার বাড়িতে থেকে পড়াশোনা করত। সেই সুযোগে বখাটে অটোচালক আসিফ শিশুটিকে বাড়ির পাশের একটি বাগানে ফুসলিয়ে নিয়ে গিয়ে শ্লীলতাহানির চেষ্টা চালায়। পরে তাকে চান্দু মিয়ার ঘরের কোণায় নিয়ে বিবস্ত্র করে ধ*র্ষণের চেষ্টা চালায় সে।
‎
‎এ সময় দূর থেকে এক নারী বিষয়টি দেখতে পেয়ে দ্রুত ছুটে গিয়ে শিশুটিকে উদ্ধার করেন এবং হাতেনাতে ধরে ফেলেন আসিফকে। কিন্তু তখন নাটকীয়ভাবে ক্ষমা চাওয়ার ভান করে জোরাজুরি করে ওই নারীর হাত থেকে ছুটে পালিয়ে যায় সে। এর পর থেকেই সে পলাতক ছিলো।
‎
‎কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী আরিফ উদ্দীন জানায়, আসামিকে গ্রেপ্তারের জন্য ধারাবাহিক অভিযান অব্যাহত ছিলো। অবশেষে গতকাল শুক্রবার সন্ধ্যায় পলাতক কিশোর আসিফকে গ্রেপ্তার করতে সক্ষম হয় কুলিয়ারচর থানা পুলিশ।
‎
‎আজ শনিবার দুপুরে আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃত আসিফকে কিশোরগঞ্জে বিজ্ঞ আদালতের মাধ্যমে কিশোর সংশোধনাগারে পাঠানো হয়েছে।

تبصرے 0

کوئی تبصرہ نہیں ملا

متعلقہ مضامین

মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার جرم মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার 83 Views কাঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী যৌন হয়রানি: তদন্ত কমিটির কাজে বাধা, ৩০ হাজার টাকা লেনদেনের রহস্য উন্মোচন جرم কাঠালিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থী যৌন হয়রানি: তদন্ত কমিটির কাজে বাধা, ৩০ হাজার টাকা লেনদেনের রহস্য উন্মোচন 42 Views আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ جرم আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ 65 Views সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সরকার বিরুধী প্রচারণা এবং মিথ্যা বানোয়াট নিউজের অভিযোগ جرم সৌদি আরব প্রবাসী সেলিম রানার বিরুদ্ধে সরকার বিরুধী প্রচারণা এবং মিথ্যা বানোয়াট নিউজের অভিযোগ 91 Views থানায় অভিযোগ দিয়েও মিলল না বিচার, হামলাকারীদের নির্যাতনে বিভাটেক চালক আজাহারের মৃত্যু جرم থানায় অভিযোগ দিয়েও মিলল না বিচার, হামলাকারীদের নির্যাতনে বিভাটেক চালক আজাহারের মৃত্যু 89 Views সিংড়ায় পুলিশের অভিযানে দুই জুয়াড়ি গ্রেপ্তার, দেড় লাখ টাকা ও জুয়ার সরঞ্জাম জব্দ جرم সিংড়ায় পুলিশের অভিযানে দুই জুয়াড়ি গ্রেপ্তার, দেড় লাখ টাকা ও জুয়ার সরঞ্জাম জব্দ 98 Views কাতারে ৪ হাজার শ্রমিকের বেতন নিয়ে অনিয়মের অভিযোগ, কোটি টাকা পাওনা দাবি جرم কাতারে ৪ হাজার শ্রমিকের বেতন নিয়ে অনিয়মের অভিযোগ, কোটি টাকা পাওনা দাবি 105 Views