কিশোরগঞ্জের কুলিয়ারচরে ৭ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টায় আটক ১ | আই নিউজ বিডি

কিশোরগঞ্জ

কিশোরগঞ্জের কুলিয়ারচরে ৭ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টায় আটক ১

****
Eidok-এ শেয়ার
কিশোরগঞ্জের কুলিয়ারচরে ৭ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টায় আটক ১
ছবি: সংগৃহীত

কুলিয়ারচরে ৭ বছরের এক শি*শুকে ধ*র্ষণের চেষ্টার চাঞ্চল্যকর ঘটনায় অভিযুক্ত পলাতক বখাটে কিশোর আসিফকে (১৭) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় তাকে গ্রেপ্তারের পর আজ শনিবার (১৫ আগস্ট) দুপুরে তাকে কিশোরগঞ্জে বিজ্ঞ আদালতের মাধ্যমে কিশোর সংশোধনাগারে পাঠানো হয়েছে।
‎
‎এর আগে গত ২৭ জুন (শনিবার) বিকেলে উপজেলার দ্বাড়িয়াকান্দি পূর্ব পাড়া (খলিফা আটি) গ্রামে এই ন্যক্কারজনক ঘটনা ঘটে। স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, বাবা-মা দুজনই গার্মেন্টসে চাকরি করায় শিশুটি নানার বাড়িতে থেকে পড়াশোনা করত। সেই সুযোগে বখাটে অটোচালক আসিফ শিশুটিকে বাড়ির পাশের একটি বাগানে ফুসলিয়ে নিয়ে গিয়ে শ্লীলতাহানির চেষ্টা চালায়। পরে তাকে চান্দু মিয়ার ঘরের কোণায় নিয়ে বিবস্ত্র করে ধ*র্ষণের চেষ্টা চালায় সে।
‎
‎এ সময় দূর থেকে এক নারী বিষয়টি দেখতে পেয়ে দ্রুত ছুটে গিয়ে শিশুটিকে উদ্ধার করেন এবং হাতেনাতে ধরে ফেলেন আসিফকে। কিন্তু তখন নাটকীয়ভাবে ক্ষমা চাওয়ার ভান করে জোরাজুরি করে ওই নারীর হাত থেকে ছুটে পালিয়ে যায় সে। এর পর থেকেই সে পলাতক ছিলো।
‎
‎কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী আরিফ উদ্দীন জানায়, আসামিকে গ্রেপ্তারের জন্য ধারাবাহিক অভিযান অব্যাহত ছিলো। অবশেষে গতকাল শুক্রবার সন্ধ্যায় পলাতক কিশোর আসিফকে গ্রেপ্তার করতে সক্ষম হয় কুলিয়ারচর থানা পুলিশ।
‎
‎আজ শনিবার দুপুরে আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃত আসিফকে কিশোরগঞ্জে বিজ্ঞ আদালতের মাধ্যমে কিশোর সংশোধনাগারে পাঠানো হয়েছে।

コメント 0

コメントがありません

関連記事

সাংবাদিকরা সবচেয়ে নির্যাতিত: কেন এই পেশা এত ঝুঁকিপূর্ণ, প্রতিকার কোথায়? 犯罪 সাংবাদিকরা সবচেয়ে নির্যাতিত: কেন এই পেশা এত ঝুঁকিপূর্ণ, প্রতিকার কোথায়? 36 Views মাধবপুরে প্রাইভেটকারে ৬০ কেজি গাঁজা, গ্রেপ্তার ৩ 犯罪 মাধবপুরে প্রাইভেটকারে ৬০ কেজি গাঁজা, গ্রেপ্তার ৩ 41 Views গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম 犯罪 গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআই মোসলেমকে কুপিয়ে জখম 89 Views নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার 犯罪 নরসিংদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, ৬০ লিটার চোলাই মদ উদ্ধার 81 Views দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের 犯罪 দিনাজপুরের বিরল ইউপি চেয়ারম্যান ফারুক আজম গ্রেফতার: আদালতের পরোয়ানায় অবসান দীর্ঘ পলাতক জীবনের 63 Views দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা 犯罪 দিনাজপুরের বিরলে মাদ্রাসাছাত্র হত্যাকাণ্ড: শিক্ষক ও সহপাঠীসহ দুইজনের বিরুদ্ধে মামলা 104 Views সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত 犯罪 সুন্দরবনে ফের বন্যপ্রাণী নিধন: ২৮ কেজি মাংস ও চামড়াসহ কোস্ট গার্ডের অভিযানে আটক পাচারচক্রের আলামত 78 Views